ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অনাথ শিশুদের মুখে হাসি ফোটাতে এতিমখানায় চিত্রনায়িকা ববি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০১৯
  • ৩১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ অনাথ ও এতিম শিশুদের সাথে সময় কাটালেন চিত্রনায়িকা ববি। সঙ্গে ছিলেন ‘নোলক’ চলচ্চিত্রের পরিচালক-প্রযোজক সাকিব সনেট। গেল শুক্রবার মিরপুরের একটি এতিমখানায় সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন এই শিল্পী।

শিশুদের মুখে তুলে খাইয়ে দেয়ার মধ্যে যে তৃপ্তি, তা লাখ টাকা দিয়েও কেনা যাবে না-জানালেন ববি হক। নিজের সমাজসেবার বিষয়ে কখনোই সরব হতে চান না তিনি।

ববি বলেন, আমার বাবা গত ৫ এপ্রিল আমাদের ছেড়ে পরলোকগমন করেছেন। তিনি সবসময় অনাথ শিশুদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসতেন। তাদের খাইয়ে তৃপ্তিবোধ করতেন। বাবা বিশেষ দিনগুলোতে অনাথ শিশুদের সঙ্গে নিয়ে কাটাতে বলতেন। বাসায় তাদের জন্য খাবারের ব্যবস্থা করতেন। আমাদের উপদেশ দিতেন আমরা যেন এসব শিশুদের জন্য কিছু করি। বাবার সেই কথা আমি সবসময়ই মেনে চলার চেষ্টা করি। রমজান মাস শুরু হবার পর আমি প্রতি শুক্রবারই এই শিশুদের সঙ্গে সময় কাটাই। আমার পক্ষে যতটুকু সামর্থ্য, তা দিয়েই ওদের মুখে হাসি ফোটাতে চেষ্টা করি।

জানা গেছে, ববি স্কুলে পড়ার সময় বাসার পরিচারিকার বিয়ের খরচও যুগিয়েছিলেন। তখন এসব কাউকে জানতে দেননি। তবে ‘নোলক’ চলচ্চিত্রের পরিচালক-প্রযোজক সাকিব সনেট ববির এই মহতী উদ্যোগের কথা জানতে পেরে গত শুক্রবার মিরপুরের স্থানীয় এতিমখানায় শিশুদের পাশে গিয়ে দাঁড়ান।

সাকিব সনেট বলেন, আমরা কিছুই করিনি। তারপরও আমাদের দেখে প্রতিটি শিশুর চোখে-মুখে যে হাসির ঝিলিক দেখেছি তা অকৃত্রিম। এই হাসির লোভেই আমরা ওদের মত শিশুদের পাশে বারবার দাঁড়াতে চাই। সৃষ্টিকর্তা যেন আমাদের সেই তওফীক দান করেন, এজন্য সবাই দোয়া করবেন। এই শিশুদের জন্য দোয়া করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

অনাথ শিশুদের মুখে হাসি ফোটাতে এতিমখানায় চিত্রনায়িকা ববি

আপডেট টাইম : ০৩:০৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০১৯