ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

যে ৪টা সহজ আমল করলে নারীরা সহজে জান্নাতে যাবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০১৯
  • ৪৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ আল্লাহ তাআলা নারী-পুরুষ উভয়কে সৃষ্টি করেছেন। কুরআনে পাকে তিনি সে ঘোষণা দিয়ে বলেন, ‘হে মানব সম্প্রদায়! তোমরা তোমাদের প্রতিপালককে ভয় কর; যিনি তোমাদেরকে একটা প্রাণ হতে সৃষ্টি করেছেন। ও তা থেকে তার সঙ্গিনী সৃষ্টি করেছেন। যিনি তাদের দু’জন থেকে বহু নারী-পুরুষ (পৃথিবীতে) সৃষ্টি করেছেন।’ (সুরা নিসা : আয়াত ১)

নারী-পুরুষ সৃষ্টির পর আল্লাহ তাআলা তাদের উভয়কে বিভিন্ন দায়িত্বও প্রদান করেছেন। নারীদেরকে যেহেতু আল্লাহ তাআলা পুরুষের তুলনায় দুর্বল করে সৃষ্টি করেছেন ফলে তাদের দায়িত্বকেও সহজ করেছেন।

সংসার পরিচায়নায় আয়-উপর্জন করার দায়িত্ব নারীদের ওপর চাপানো হয়নি; সমাজ ও রাষ্ট্রীয় যাবতীয় ঝামেলার কাজও তাদের দেয়া হয়নি। এভাবে অনেক কষ্টকার ও কঠিন কাজ থেকে নারীদের অব্যহতি দিয়ে তাদের জীবন ও দায়িত্বকে সহজ করে দেয়া হয়েছে।শুধু তা-ই নয়, জীবন ও দায়িত্বকে সহজ করার পাশাপাশি তাদের জান্নাতের যাওয়ার পথকেও সহজ করা হয়েছে। হাদিসে পাকে প্রিয়নবি এমনই ঘোষণা দিয়েছেন-

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করবে; রমজানের রোজা ঠিকভাবে রাখবে; (নিজেদের) সতীত্ব রক্ষা করবে এবং স্বামীর আনুগত্য করবে; সে নারীকে বলা হবে, তুমি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ কর।’ (মুসনাদে আহমদ)

উল্লেখিত হাদিসের মধ্যে নারীর বেহেশতে যাওয়ার সহজ পন্থা বর্ণনা করা হয়েছে। এ হাদিসে নারীদের জন্য ৪টা সহজ আমল পালনে জান্নাতের ঘোষণা রয়েছে।

সে ৪টা আমল হলো-

>> যথা সময়ে ফরজ নামাজ আদায় করা;
>> পবিত্র রমজান মাসে যথাযথ রোজা পালন করা;
>> সতীত্বের হেফাজত করা;
>> স্বামীর আনুগত্য করা। অর্থাৎ স্বামীর কথা মেনে চলা এবং তার খেদমত করা।

পরিশেষে…
প্রিয়নবির এ হাদিসটি নারী-পুরুষ উভয়ের জন্য সহজে জান্নাতে যাওয়ার উপায় ঘোষণা করেছেন। প্রিয়নবি বলেছেন, ‘যে ব্যক্তি নিজের জবান ও যৌনাঙ্গকে হেফাজত করার দায়িত্ব নেবে; আমি তাকে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব নেব।’ (বুখারি ও মুসলিম)

জান্নাত লাভে এর চেয়ে সহজ ঘোষণা আর কি হতে পারে। সুতরাং নারীদের পাশাপাশি পুরুষরাও সহজে জান্নাতে যেতে পারবে, যদি তারা প্রিয়নবি ঘোষিত বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সব নারীদেরকে হাদিসে ঘোষিত উল্লেখিত ৪টি কাজ যথাযথ পালন করার তাওফিক দান করুন। সহজে জান্নাতে যাওয়ার তাওফিক দান করুন। পুরুষদেরকে জান্নাতের পথে পরিচালিত করার উৎসাহ প্রদানের তাওফিক দান করুন। আমিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

যে ৪টা সহজ আমল করলে নারীরা সহজে জান্নাতে যাবে

আপডেট টাইম : ০৪:৪৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০১৯