ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

এখন থেকে আর অভিনয় করব না, আল্লাহর পথে চলব: পুষ্পিতা পপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০১৯
  • ৩১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ এখন থেকে আর অভিনয় করব না। বাকি জীবনটা ইবাদত বন্দেগি করেই কাটাতে চাই। আল্লাহর পথে হাঁটতে চাই’-কথাগুলো চিত্রনায়িকা পুষ্পিতা পপির। বছর কয়েক ধরে মিডিয়া থেকে আড়ালে আছেন এ অভিনেত্রী। এবার সিনেমায় আর অভিনয় না করার বিষয়ে নিজের সিদ্ধান্তের কথা সাফ জানিয়ে দিলেন পপি।

পুষ্পিতা পপি সম্প্রতি গণমাধ্যমকে বলেন, ‘আমি ধার্মিক পরিবারের মেয়ে। শখ বা নেশার ঘোরে বলা যায় অভিনয়ে পা রেখেছিলাম। অভিনয়ে পা রাখার পরও আমি কিন্তু নিয়মিত নামাজ পড়তাম, জিকির-আসকার করতাম। সিনেমার অনেকেই তা জানেন। অভিনয়ে থাকাকালীন বারবার মনে হয়েছিল, ক্ষণিকের আনন্দের জন্য আমি সব হারাচ্ছি। একটা সময় আমার মধ্যে সে বোধটা চলে আসে। এর পরই আমি সিনেমার জীবন ছাড়ার সিদ্ধান্ত নিই।’

পুষ্পিতা তিনটি ছবির কাজ অসমাপ্ত আছে। সেগুলোর কী হবে- এমন প্রশ্নে এই অভিনেত্রী বলেন, আমার অভিনীত তিনটি ছবির কাজ অসমাপ্ত আছে। এগুলো হলো- ‘ঠোকর’, ‘প্রেম হতেই পারে’ ও ‘ফাগুনের আগুন’। এই ছবির কাজ শেষ করতে নির্মাতাদের বারবার তাগাদা দিয়েছি। কিন্তু তারা ছবিগুলোর কাজ শেষ করেনি। এখন আমি কী করব।

সম্প্রতি পুষ্পিতা পপির ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’ ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত এই ছবিতে পুষ্পিতা পপির বিপরীতে অভিনয় করেছেন কাজী মারুফ। ছবির কাহিনী ও সংলাপ লিখেছেন গুণী নির্মাতা কাজী হায়াৎ।

প্রসঙ্গত, জাজ মাল্টিমিডিয়ার সুবাদে অভিনয় পা রাখেন পুষ্পিতা পপি। তবে নায়িকা হিসেবে তার পথচলা শুরু হয় ‘আগে যদি জানতাম তুই হবি পর’ ছবিতে। মনতাজুর রহমান আকবরের পরিচালনায় এটি মুক্তি পায় ২০১৪ সালে। ত্রিভুজ প্রেমের গল্পের এ ছবিতে পুষ্পিতার সহশিল্পী হিসেবে ছিলেন অভি, আরিয়ান শাহ। আর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ধূসর কুয়াশা’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

এখন থেকে আর অভিনয় করব না, আল্লাহর পথে চলব: পুষ্পিতা পপি

আপডেট টাইম : ১২:৫৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০১৯