ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চমকে দিলেন জয়া আহসান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৩:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০১৯
  • ২৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ জয়া আহসান মানেই যেন চমক। ঢাকা-কলকাতা দুই জায়গার ছবির শুটিং নিয়েই এখনকার ব্যস্ততা তার। এবার চমকে দিলেন বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী মঞ্চে উপস্থিত হয়ে।

বিশ্বকাপ শুরুর আগের দিন লন্ডনের বাকিংহাম প্যালেসের সামনে ‘দ্য মলে’-এর সামনে থেকে অনুষ্ঠানটি শুরু হয় বাংলাদেশ সময় রাত দশটায়। আর সেখানে হঠাৎ জয়া আহসানকে দেখে রীতিমত ভিমড়ি খেল দেশি ভক্ত-অনুরাগীরা!

জয়া ও মালালা

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের ১২তম আসর। প্রথম দিনের খেলায় অংশগ্রহণ করবে স্বাগতিক ইংল্যান্ড আর দক্ষিণ আফ্রিকা। বিশ্বের ১০টি দেশের অংশগ্রহণে প্রায় দেড় মাসব্যাপী অনুষ্ঠিত হবে ক্রিকেটের শ্রেষ্ঠত্বের এই লড়াই।

লড়াই শুরুর আগের রাতে সাদা মাটা উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে আইসিসি। যে অনুষ্ঠানে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলো থেকে দুইজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়। বাংলাদেশ থেকে আমন্ত্রণ জানানো হয় জয়া আহসান ও আব্দুর রাজ্জাককে।

ফারহান আখতারের সঙ্গে জয়া আহসান

কোন্ দেশ থেকে প্রতিনিধি হয়ে কে আসছেন, বিষয়টি আগে থেকে প্রকাশ করেনি আইসিসি। তাই বাংলাদেশি দর্শকরা ক্রিকেটের এই উদ্বোধনী ম্যাচে জয়া আহসানকে দেখে চমকে যান!

বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানে নাচ-গানের পাশাপাশি বাড়তি আকর্ষণ হিসেবে এবার যোগ হয় ১০ দলের প্রতিনিধি হয়ে আসা অতিথিদের নিয়ে ‘স্ট্রিট ক্রিকেট’। ৬০ সেকেন্ডের ক্রিকেট চ্যালেঞ্জে দেশের জার্সিতে বাংলাদেশের দুই প্রতিনিধি মিলে করেন মাত্র ২২ রান, তবে এই খেলায় জয়া আহসান কোনো রান করতে পারেননি।

তবে উদ্বোধনী অনুষ্ঠানের পরেই জয়া আহসান তার ফেসবুকে বিভিন্ন দেশ থেকে আসা তারকা প্রতিনিধিদের সঙ্গে বেশকিছু ছবি আপলোড করেন। এরমধ্যে তাকে দেখা যায় স্যার ভিভ রিচার্ডস, ব্রেট লি, বলিউড তারকা ফারহান আখতার ও মালালা ইউসুফের সাথে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

চমকে দিলেন জয়া আহসান

আপডেট টাইম : ১১:৫৩:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০১৯