ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শ্রাবন্তীকে বিয়ে করার কারণ জানালেন তৃতীয় স্বামী রোশন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯
  • ২৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রেম নিয়ে টলিউড পাড়া ছিল সরগরম। এর রেশ কাটতে না কাটতেই আচমকাই সামনে আসে অভিনেত্রীর বিয়ের খবর। তবে তার এই তৃতীয় বিয়ে নিয়ে টলিপাড়া থেকে সোশ্যাল মিডিয়া, কোনো জায়গাতেই কম আলোচনা হয়নি। তবে সব আলোচনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে চুপিসারেই বিয়েটা সেরে ফেলেন শ্রাবন্তী।

জি নিউজের খবরে বলা হয়েছে, পেশায় কেবিন ক্রু সুপারভাইজার রোশন সিংকে বিয়ে করেন শ্রাবন্তী। ইতিমধ্যেই ইন্দোনেশিয়ার ‘বালি’তে মধুচন্দ্রিমাও সেরে ফেলেছেন এ দম্পতি। আপাতত একে অপরের প্রেমে হাবুডুবু অবস্থা শ্রাবন্তী-রোশনের। তবে লোকে যে যাই বলুক, সবকিছু ভুলে রোশনকে বিয়ের সিদ্ধান্ত শ্রাবন্তী কেন নিয়েছিলেন সে উত্তরটা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যেই খোলসা করেছেন তার স্বামী রোশন সিং।

শ্রাবন্তীর সঙ্গে একটা বিশেষ ছবি পোস্ট করে ক্যাপশনে রোশন লিখেছেন, ‘তুমি তাকে কখনোই বিয়ে করবে না যার সঙ্গে তুমি থাকতে পারবে, তুমি তাকেই বিয়ে করো যাকে ছাড়া তুমি থাকতে পারবে না?’

srabonti_roshon ক্যাপশনে একথা লিখে শ্রাবন্তী তার কথার সঙ্গে একমত কিনা সেই প্রশ্নও করে বসেছেন রোশন? উত্তরটা অবশ্য দিতে ভোলেননি শ্রাবন্তীও। তিনি লিখেছেন, ‘হ্যাঁ হ্যাঁ। একমত…তোমাকে ভালোবাসি।’

শ্রাবন্তী ও রোশনের প্রেম যে জমে উঠেছে তা বুঝতে পেরে ছবির নিচে কমেন্ট করেছেন অনেকেই। এর মধ্যে নোভা ফারহান নামে একজন লিখেছেন, ‘বেস্ট কাপল।’ কৃষ্ণেন্দু নামের একজন লিখেছেন, ‘প্রেম জমে ফেভিকল।’ এ ছাড়া আরও অনেকেই অনেক ইতিবাচক মন্তব্য করেছেন।

roshon এর আগে গত ১৯ এপ্রিল পাঞ্জাবি রীতিতে সাতপাকে বাঁধা পড়েন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পরে ২৩ এপ্রিল কলকাতায় ফিরে আসেন অভিনেত্রী। খুব শিগগিরই কলকাতায় একটি রিসেপশন পার্টি দেওয়ার কথাও রয়েছে শ্রাবন্তী-রোশন দম্পতির।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শ্রাবন্তীকে বিয়ে করার কারণ জানালেন তৃতীয় স্বামী রোশন

আপডেট টাইম : ০২:৪৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯