ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

এতে বেশকিছুু চমক থাকছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯
  • ৩০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ আরিফিন শুভ বেছে বেছে খুব কম কাজ  করেন। শুধু দেশে না, ওপার বাংলার ছবিতেও কাজ করেছেন এই তারকা। দেশে ‘জাগো’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’, ‘ভালোবাসা জিন্দাবাদ’, ‘অগ্নি’, ‘তারকাঁটা’, ‘কিস্তিমাত’, ছুঁয়ে দিলে মন’, ‘ওয়ার্নিং’, ‘মুসাফির’, ‘অস্তিত্ব’, ‘নিয়তি’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধেততেরিকি’, ‘ঢাকা অ্যাটাক’, ‘ভালো থেকো’, ‘একটি সিনেমার গল্প’ নামের ছবিগুলোতে বিভিন্ন চরিত্রে অভিনয় করে এরইমধ্যে তিনি পেয়েছেন দর্শকপ্রিয়তা। সবশেষ কলকাতায় তার রঞ্জন ঘোষের ‘আহা রে’ ছবিটি মুক্তি পায়। এ ছবিতে শুভর বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় মুখ ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রথমবার কলকাতার ছবিতে কাজ করলেন শুভ। আর এ ছবিটি মুক্তির পর বেশ সাড়া পান তিনি। কলকাতার বিভিন্ন জায়গায় তাকে নিয়ে ছবির বড় বড় পোস্টার ছিল চোখে পড়ার মতো।

ছবিটিতে শুভ অভিনয় করেছেন একজন শেফের ভূমিকায়। চলতি বছরের ২২শে ফেব্রুয়ারি ‘আহা রে’ কলকাতায় মুক্তি পায়। এ উপলক্ষে ছবির প্রচারণার জন্য কলকাতায়ও যান তিনি। ছবির অন্য কলাকুশলীদের সঙ্গে প্রচারণার অংশ হিসেবে পত্রিকা অফিস, বইমেলা, সরস্বতী পূজার আয়োজন ও রেডিও স্টেশনগুলোতে যান শুভ। এরপর ঢাকা ফিরে ফয়সাল আহমেদ ও সানী সানোয়ার পরিচালিত ‘মিশন এক্সট্রিম’ ছবির শুটিং করতে দুবাই যান। তবে বর্তমানে অন্য একটি ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন।

ছবির নাম ‘সাপলুডু’। খুব শিগগিরই নতুন এ ছবিটি নিয়ে হাজির হতে যাচ্ছেন এই তারকা অভিনেতা। এরইমধ্যে এ ছবির প্রথম লুক প্রকাশ হয়েছে। ১ মিনিট ৩১ সেকেন্ডের এ লুক প্রকাশের পর বেশ সাড়া পান শুভসহ ছবির পুরো টিমের সদস্যরা। আরিফিন  শুভ জানান, বর্তমানে ‘সাপলুডু’ ছবির ডাবিং চলছে। এ ছবির প্রথম লুক প্রকাশের পর দর্শকদের বেশ সাড়া পেয়েছি। ডাবিং শেষ হলে দর্শক এ ছবির টিজার  দেখতে পাবেন। এতে বেশকিছু চমক থাকছে। এ ছবির গল্পে ভিন্নতা রয়েছে। শুভ যখন যে কাজটা করেন সেটা নিয়ে সিরিয়াস থাকেন। ‘সাপলুডু’-এর ক্ষেত্রেও তাই হয়েছে। এদিকে এ ছবির পরিচালক গোলাম সোহরাব দোদুল বলেছেন, ছবিটিতে শুভকে দর্শকরা  ভিন্নরূপে দেখতে পাবেন। দারুণ অভিনয় করেছেন তিনি। এ ছবিতে শুভর বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। আরো আছেন তারিক আনাম খান, জাহিদ হাসান, শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদসহ অনেক বাঘা অভিনেতা।

ছবিটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া। শুভ এ ছবিটি নিয়ে আরো বলেন, ‘সাপলুডু’ ছবির গল্পটা বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে। গাজীপুর, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন জায়গায় এ ছবির কাজ হয়েছে। এ রকম গল্পে দর্শক এর আগে এ ধরনের চরিত্র প্লে করতে দেখেননি। বিষয়টা বেশ এক্সপেরিমেন্টাল। আমি নিজেও খুব আশাবাদী কাজটা নিয়ে। উল্লেখ্য, ছবিটি নির্মাণের পাশাপাশি চিত্রনাট্যও লিখেছেন নির্মাতা নিজেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

এতে বেশকিছুু চমক থাকছে

আপডেট টাইম : ০২:৩১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯