ঢাকা ০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আন্না’র প্রযোজনায় তানজিন রুমা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০১৯
  • ৩২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ চিত্রনায়িকা নাহিদা আশরাফ আন্না অভিনয় ছেড়ে দিয়েছেন তা অনেকদিন হলো,বর্তমানে তিনি সংসার নিজের আন্নাস মেকওভারের পাশাপাশি ধর্মীয় কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। কিন্তু অভিনয় থেকে দূরে থাকলেও মন পড়ে থাকে মিডিয়া অঙ্গনেই। তাই তো অভিনয়ে আর না দেখা মিললেও প্রযোজক হয়ে দেখা দিচ্ছেন আসছে ঈদে তার প্রযোজনায় আনন্দবাজার মাল্টিমিডিয়া ব্যানারে দুটি ঈদ বিশেষ নাটকে। এবং আশ্চর্যের বিষয় হলো এবারেরই প্রথম সংগীতশিল্পী তানজিন রুমা কোনো নাটকে অভিনয় করলেন। মির্জা রাকিবের কাহিনীতে সাদেক সিদ্দিকীর পরিচালনায় ঈদের বিশেষ নাটক ‘সুরের আকাশ’-তে নাটক দিয়েই শিল্পী তানজিন রুমা জীবনে প্রথমবার অভিনয় করলেন।

তানজিন রুমা ছাড়াও ‘সুরের আকাশ’-আরো অভিনয় করেছেন, চিত্রনায়ক শিপন মিত্র, বিন্দিয়া কবির, সাগর সিদ্দিকী, মিথিলা, সানজানা সাঞ্জু, শম্পা, নিজাম মিথুন, সেজুঁতি, জর্জ ইউসুফ খান এবং শিশুশিল্পী লাজিনা।’সুরের আকাশ’ গল্পে একজন মেধাবী সংগীতশিল্পীর জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা এবং তার ক্যারিয়ারের উত্থান-পতন প্রেম ভালোবাসা দেখানো হয়েছে। একজন সংগীতশিল্পী তানজিন রুমা এখানেও তিনি নাম ভূমিকায় আছেন, তিনি গানের জগতে নিজে প্রতিষ্ঠিত করতে এক সংগ্রামী জীবনে নামে। এসময় একজন অডিও প্রতিষ্ঠানের মালিক সাগর সিদ্দিকীর কুনজরে পড়েন। সেই সময় একজন নিষ্ঠাবান সুরকার শিপন মিত্র তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেন।

একটা সময় শিপন মিত্র তানজিন রুমার প্রতি দুর্বল হয়ে পড়েন। কিন্তু আরেক দিকে বিন্দিয়া শিপনকে একতরফা ভালোবেসে যান। এমন সময় কি করবেন তানজিন রুমা? জানতে হলে আপনাকে চোখ রাখতে হবে এসএটিভির পর্দায় ঈদের সময়ে। জীবনে প্রথমবার অভিনয় নিয়ে শিল্পী তানজিন রুমা বলেন, ”আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই পরিচালক সাদেক সিদ্দিকী উনাকে, আমাকে এতো সুন্দর একটি চরিত্র দেয়ার জন্য। এই নাটকে আমি একজন সংগীতশিল্পী হিসেবেই অভিনয় করেছি। আসলে অভিনয় করাটা ভীষণ কষ্টের কিন্তু সকলে সহযোগিতা আর ভালোবাসায় আমি কাজটি করতে পেরেছি। জানিনা কতোটুকু ভালো করতে পেরেছি। এটা প্রচার হওয়ার পরই দর্শকরা বলতে পারবেন। অভিনয়ে নিয়মিত হবো না, তবে এইরকম ভালো চরিত্রের প্রস্তাব পেলে অবশ্যই ভেবে দেখবো।”

চিত্রনায়ক শিপন মিত্র জানান, ”শিল্পী তানজিন রুমার সাথে প্রথমবার কাজ করলাম খুবই ভালো লাগলো।আমার চরিত্রের গুরুত্ব এখানে অনেক। ভালো লেগেছে এমন একটি চরিত্রে কাজ করে। আমি ধন্যবাদ দিতে চাই আনন্দবাজার মাল্টিমিডিয়া পুরো পরিবারকে,কারণ এই পরিবারের সাথে আমার আত্মার সম্পর্ক। সাদেক সিদ্দিকী আঙ্কেল সাগর আন্না এদের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমি সব সময়ই চাইবো তাদের সাথে কাজ করে যেতে।

আর অভিনন্দন জানাই বন্ধু আন্নাকে প্রযোজক হিসেব নিয়মিত কাজ করার জন্য।” এদিকে অভিনেত্রী থেকে প্রযোজনায় আসা নিয়ে অভিনেত্রী নাহিদা আশরাফ আন্না জানান, ”যেহেতু আমি আর কখনোই অভিনয় করবো না তাই পর্দার পিছনে থেকে কাজ করতে চাই। বলতে পারেন এটা আমার ভালোবাসা থেকে প্রযোজক হওয়া। আমি এখন থেকে নিয়মিত নাটক টেলিফিল্ম এবং সিনেমাও প্রযোজনা করার চেষ্টা করবো।” উল্লেখ্য, অভিনেত্রী নাহিদা আশরাফ আন্না’র নির্বাহী প্রযোজনায় ঈদে বৈশাখী টিভি আরো একটি নাটক প্রচারিত হবে।সাদেক সিদ্দিকীর পরিচালনায় ‘বউ বাধ্য পাত্র’ নাটকে অভিনয় করেছেন-সম্রাট, বিন্দিয়া কবির, শবনম পারভীন, হান্নান শেলী, সোহানা নদী, স্বপ্নীল রন, ঝুমা জর্জসহ আরো অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আন্না’র প্রযোজনায় তানজিন রুমা

আপডেট টাইম : ১২:৪৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০১৯