ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে জয়লাভের পর এবার বিয়ে করছেন নুসরাত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০১৯
  • ৩৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে রাজ্যে আলোড়ন সৃষ্টি করেছেন অভিনেত্রী নুসরাত জাহান। সদ্য ঘোষিত ফলাফলে রাজ্যের বসিরহাট কেন্দ্র থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন টালিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। এরপর তিনি ধন্যবাদ জানান তার বসিরহাটের বাসিন্দাদের। দেশের জন্যই তিনি কাজ করবেন বলে জানান। তবে এর মধ্যে আরও একটি সুখবর রয়েছে তার ঝুলিতে।

ভারতীয় গণমাধ্যমে খবর, আসছে জুনেই বিয়ে পিঁড়িতে বসছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ভোটে জয়ী নুসরাত। পাত্র প্রেমিক নিখিল জৈন। কলকাতার প্রতিষ্ঠিত ব্যবসায়ী নিখিল। ইতোমধ্যে মেহেদি অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে। ঘনিষ্ঠ সূত্রের খবর, দেশের বাইরেই ডেস্টিনেশন ওয়েডিং হবে তাদের।

তবে কলকাতা নয়, দেশের বাইরে নুসরত-নিখিলের চার হাত এক হবে। শোনা যাচ্ছে, ইস্তানবুলে হবে এই জুটির বিয়ের অনুষ্ঠান। হবু দম্পতি ইতিমধ্যেই ইস্তানবুলের এক পাঁচতারা হোটেল বুক করে নিয়েছেন দিন তিনেকের জন্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নির্বাচনে জয়লাভের পর এবার বিয়ে করছেন নুসরাত

আপডেট টাইম : ০৫:১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০১৯