হাওর বার্তা ডেস্কঃ তৃতীয় সপ্তাহের শুরু হয়েছে শুক্রবার। পুরনো ছবি সরে গিয়ে তার জায়গায় এসেছে নতুন বাংলা ছবি। কিন্তু ‘কণ্ঠ’ দমানো যায়নি। বক্সঅফিসে নিজের জায়গা ধরে রাখতে সক্ষম হচ্ছে শিবপ্রসাদ ও নন্দিতার এই ছবি। ‘হামি’র প্রথম তিন দিনের কালেকশন আর ‘কণ্ঠ’র আয় এক ছিল। আয়ের অঙ্কটা ছিল ১১ দিনে ছিল দু’কোটির বেশি। তৃতীয় সপ্তাহেও ধারাবাহিকতা অব্যাহত থাকল। এখন প্রায় আড়াই লক্ষ ছাপিয়ে গিয়েছে ব্যবসা।
যদিও হলের সংখ্যা কিছু কমেছে। দ্বিতীয় সপ্তাহে যা ছিল ৯২, শুক্রবার থেকে বাংলার ৭৭টি প্রেক্ষাগৃহে চলছে ‘কণ্ঠ’। উইন্ডোজ সংস্থার এই ছবির ডিস্ট্রিবিউটর বাবলু দামানি বললেন, ”এই সপ্তাহেও চলবে কণ্ঠ। বেশ ভাল সাড়া মিলছে। শুক্রবার থার্ড উইকের শুরুতেও দর্শক হলে গিয়েছে। প্রায় ৮০ শতাংশ সিট ভর্তি হচ্ছে। এভাবে চললে আরও দু’সপ্তাহ থাকবে এই ছবি”।
Reporter Name 
























