ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মুখ খুললেন অভিনেত্রী শিল্পা শেঠি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯
  • ৩২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ‘বাজিগর’ থেকে শুরু করে বিগ ব্রাদার শো জিতে আসা। বলিউডের অন্যতম সফল অভিনেত্রী শিল্পা শেঠির পথ কিন্তু মোটেও মসৃণ ছিল না। সম্প্রতি ইনস্টাগ্রাম পেজ ‘হিউম্যানস অব বম্বে’-তে মুম্বাইয়ে তার লড়াইয়ের কথা জানালেন শিল্পা। ক্যারিয়ারে অনেক ওঠা-পড়ার মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে বলে জানিয়েছেন তিনি।

১৭ বছর বয়সে প্রথম সিনেমা জগতে পা রেখে তিনি জানতেন না কীভাবে ক্যামেরার সামনে দাঁড়াতে হয়, কীভাবে ডায়ালগ বলতে হয়। সেই সময় বলিউডে তাকে অনেক অপমান সহ্য করতে হয়েছে বলে জানিয়েছেন তিনি। কোনো কারণ ছাড়াই বারবার তার কাছ থেকে সিনেমার কাজ কেড়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

যে প্রযোজকরা তাকে একসময় অপমান করে তাড়িয়ে দেন, বিগ ব্রাদার শো জিতে আসার পর তারাই তাকে অভিনন্দন জানান বলে জানিয়েছেন শিল্পা শেঠি কুন্দ্রা। তবে বিগ ব্রাদারেও তাকে জাতি বৈষম্যের মুখে পড়তে হয়।

শুধু ভারত থেকে যাওয়ায় সেখানে তাকে অপমান করা হতো বলে জানিয়েছেন শিল্পা। বিগ ব্রাদার শো-এ তাকে একঘরে করে রাখা হয়েছিল বলেও জানিয়েছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মুখ খুললেন অভিনেত্রী শিল্পা শেঠি

আপডেট টাইম : ০২:৫৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯