ঢাকা ১২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

বিএনপির সাবেক এমপি সালাউদ্দিন বাবু এবং মেয়র গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১১:০৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০১৫
  • ৬৮৪ বার

নাশকতার মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাভারের সাবেক এমপি ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু এবং সাভারের পৌর মেয়র রেফাত উল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার ভোরের দিকে রাজধানীর পরীবাগের একটি বাসা থেকে দেওয়ান সালাহউদ্দিনকে এবং সকালে সাভার পৌর এলাকার কর্ণপাড়ায় তার বাড়ি থেকে মেয়র রেফাত উল্লাহকে গ্রেফতার করা হয়।

সাভার থানার ওসি মো. কামরুজ্জামান জানান, ২০০৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে বিএনপি জোটের হরতালের মধ্যে সাভারে একটি বাসে পেট্রোল বোমা ছোড়া হলে তিনজন দগ্ধ হন। পরে তাদের মধ্যে রতন কুমার দাশ (৫০) নামের এক প্রকৌশলী হাসপাতালে মারা যান।

ঐ ঘটনায় সাভার মডেল থানায় পুলিশের দায়ের করা মামলায় সালাহউদ্দিন বাবুকে প্রধান আসামি করা হয়। এছাড়া ঐ সময় নাশকতার বিভিন্ন ঘটনায় দায়ের হওয়া মামলাতেও তার নাম রয়েছে বলে জানান তিনি।

ওসি আরো জানান, ২০১৩ সালের রানা প্লাজা ধসের মামলায় সাভারের পৌর মেয়র রেফাত উল্লাহকে আসামি করা হয়। ঐ মামলার অভিযোগপত্রে তার নাম আসায় স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে। উচ্চ আদালতের আদেশে গত বুধবার তিনি আবারো মেয়রের দায়িত্বে ফেরেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

বিএনপির সাবেক এমপি সালাউদ্দিন বাবু এবং মেয়র গ্রেফতার

আপডেট টাইম : ১১:১১:০৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০১৫