ঢাকা ১১:৪০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাবেক এমপি ও শিল্পপতি সেলিমা আহমাদ মারা গেছেন জিম লুকে গ্ল্যামার ও ফিটনেসে দুর্দান্ত কোয়েল মল্লিক যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও একটি ‘জটিল অধ্যায়ের’ সূচনা : ইরান প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্যে উত্তপ্ত সংসদ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, দেওয়া হলো গার্ড অব অনার ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি

যাকাত দিলে সম্পদ বাড়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০১৯
  • ৩২০ বার

হাওর বার্তা ডেস্কঃ একবার হযরত ইমাম জাফর সাদেক তার পুত্রকে বললেন, তোমার কাছে খরচ করার মতো কী আছে। পুত্র বললেন, ৪০ দিরহামের মতো। ইমাম সাহেব বললেন, এটা দান করে দাও।

পুত্র বললেন, আব্বা, আপনি ভেবে বলছেন তো? সংসারের ব্যয় নির্বাহের জন্যে এ কয়টি দিরহামই আমাদের আছে। দিয়ে দিলে কাল থেকে খরচ করার মতো একটি কপর্দকও থাকবে না।

ইমাম জাফর সাদিক বললেন, তুমি কি জান না যে, প্রত্যেক জিনিসের যেমন একটি চাবিকাঠি থাকে, তেমনি সমৃদ্ধির চাবিকাঠি হচ্ছে দান? তুমি দিয়ে দাও। দেখ, আল্লাহই সম্পদে বরকত দেবেন।

তা-ই হলো। এর মধ্যে ১০ দিনও যায়নি, তার আগেই অন্য একটা কার্যোপলক্ষে জাফর সাদিক এবং তার পুত্র ৪ হাজার দিনার পেলেন!

ইমাম রাইদা তার দাসকে তার এক সহকারীকে একবার জিজ্ঞেস করলেন, তুমি কি আজ আল্লাহর পথে কিছু দিয়েছ? সে বললো, না তো! ইমাম রাইদা বললেন, তাহলে তুমি কী করে আশা কর যে, আল্লাহ তোমাকে দেবেন।

সূরা সাবার ৩৯ নং আয়াতে আল্লাহ বলছেন, তোমরা অন্যের জন্যে যা-কিছু ব্যয় করবে, তিনি তার প্রতিদান দেবেন। তিনিই শ্রেষ্ঠ রিজিকদাতা।

একইভাবে সূরা রুমের ৩৯ নং আয়াতেও আল্লাহ বলেন, হে মানুষ! ধনসম্পত্তি বৃদ্ধির জন্যে তোমরা যে সুদী বিনিয়োগ করো, আল্লাহর কাছে তা বৃদ্ধি পায় না। কিন্তু আল্লাহর সন্তুষ্টিলাভের জন্যে শুদ্ধচিত্তে যা দান করো, তা-ই বহুগুণে বৃদ্ধি পায়।

যাকাত যে সম্পত্তি বৃদ্ধি করে তা নিয়ে আছে অনেক হাদীস। আল্লাহ যাকাতকে বাধ্যতামূলক করেছেন, যাতে তোমাদের সম্পদ বৃদ্ধি পায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি ও শিল্পপতি সেলিমা আহমাদ মারা গেছেন

যাকাত দিলে সম্পদ বাড়ে

আপডেট টাইম : ১০:৪৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০১৯