হাওর বার্তা ডেস্কঃ বলিউডের তারকারা প্রতি বছরই মাতিয়ে দেন কান চলচ্চিত্র উত্সবের রেড কার্পেট। এবারও তার কোনও ব্যতিক্রম হল না। কানের রেড কার্পেটে যেন চাঁদের হাট। ছিলেন দেশি গার্লও মেট গালার রেড কার্পেটে পর পর বেশ কয়েক বছর প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা গেলেও এবারই প্রথম কান চলচ্চিত্র উৎসবের আমন্ত্রণ পেলেন প্রিয়াঙ্কা চোপড়া।
নিজে রেড কার্পেটে উপস্থিত না থাকলেও স্ত্রীর সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে উপস্থিত ছিলেন নিক জোনাস। কাজের ফাঁকে দু’জনকেই দেখা গেল হালকা মেজাজে। হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়েই পিত্জা শেয়ার করে খেলেন নিক ও প্রিয়াঙ্কা। ভালোবেসে প্রিয়াঙ্কাকে খাইয়েও দিলেন পিত্জা। চিত্র গ্রাহকদের জন্যে পারফেক্ট ফটো অপশন।
Reporter Name 

























