ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গ্রেফতার হলেন নাদিয়া মিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০১৯
  • ৩০০ বার

হাওর বার্তা ডেস্কঃ লাক্স সুপারস্টার নাদিয়া মিমকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি পালিয়েছেন ফারানের সঙ্গে-এমন তথ্য পেয়ে পুলিশ অফিসার নজরুল রাজ তাকে খুঁজে বের করেন এবং গ্রেফতার করেন। এরপর ঘটনা মোড় নেয় অন্যদিকে।

তবে এমন ঘটনা কিন্তু বাস্তবে ঘটে নাই বরং ঘটেছে ‘বন্ধু বেঈমান’ শিরোনামের একটি নাটকে। আসন্ন ঈদে নাটকটি প্রচারিত করা হবে। আর নাটকের শুটিং সম্প্রতি উত্তরা ও বনানীতে হয়েছে বলে জানিয়েছেন পরিচালক স্বাধীন ফুয়াদ।
নাটক প্রসঙ্গে ফুয়াদ বলেন, গল্পে নাদিয়া মিম প্রেমে পড়েছেন করে শাওনের সঙ্গে। এদিকে নাদিয়াকে চায় তার বাবা অন্য ছেলের সঙ্গে বিয়ে দিতে। এছাড়া শাওনও খুব ভীতু প্রকৃতির ছেলে। কোনোভাবেই শাওনকে পালিয়ে বিয়ে করতে রাজি করাতে পারছিলো না নাদিয়া। অবশেষে ফারানের সঙ্গে পালিয়ে যায় নাদিয়া। পুলিশ খবর পেয়ে ফারান ও নাদিয়াকে গ্রেফতার করে। পুলিশ অফিসারের ভূমিকায় নজরুল রাজকে দেখা যাবে। গ্রেফতারের পরে নাদিয়ার প্রেমে পরে যান নজরুল। এভাবেই নাটকের গল্প এগিয়ে যায়।

নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন এস সিরাজি। অভিনয় করেছেন নাদিয়া মিম, নজরুল রাজ, ফারান, শাওন, পীরজাদা হারুন, অধরা শ্রাবন্তী, মিল্টন, নীলা প্রমুখ। আসছে ঈদে বেসরকারি টেলিভিশন চ্যানেলে ‘বন্ধু বেঈমান’ সম্প্রচারিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গ্রেফতার হলেন নাদিয়া মিম

আপডেট টাইম : ১২:২০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০১৯