ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়া-৬ উপনির্বাচনে লড়বেন হিরো আলম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০১৯
  • ৩৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ শূন্য হয়ে যাওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্ধারিত সময়ের মধ্যে শপথগ্রহণ না করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর থেকেই বগুড়ার বিভিন্ন রাজনৈতিক  ব্যক্তিত্ব আসনটিতে নির্বাচনের জন্য মুখিয়ে আছেন। তার সাথে যোগ হলেন হিরো আলম।

সম্প্রতি হিরো আলম জাতীয় পার্টির সাংস্কৃতিক দলে যোগ দেয়ার পর একটি গুরুত্বপূর্ণ পদ তাকে দেয়া হয়। দল থেকেই তিনি উপনির্বাচনের জন্য মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন। এর আগে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন হিরো আলম। এ আসন থেকে সিংহ মার্কায় হিরো আলম পেয়েছিলেন ৬৩৮ ভোট। পরে কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেন তিনি।

হিরো আলম জানান, এর আগেই তিনি বগুড়া-৬ আসন  থেকে নির্বাচন করতে আগ্রহী ছিলেন কিন্তু বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান প্রদর্শন করে তিনি বগুড়া-৬ আসন থেকে মনোনয়ন উত্তোলন করেননি। এবার যেহেতু আসনটি শূন্য তাই তিনি মনোনয়ন তুলবেন। তিনি নির্বাচন করার জন্য জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইবেন। যদি দল তাকে মনোনয়ন না দেয় তাহলে দলের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিংহ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। তিনি বলেন, ফলাফল যাই হোক, নির্বাচনে অংশগ্রহণ তার কাছে বড় বিষয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়া-৬ উপনির্বাচনে লড়বেন হিরো আলম

আপডেট টাইম : ১১:৫৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০১৯