ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আমি কিংবা শাকিব মারা গেলেও দর্শক ‘নোলক’র কথা মনে রাখবে: ববি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৪:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯
  • ৪৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ আমি কিংবা শাকিব মারা গেলেও দর্শক ‘নোলক’র কথা মনে রাখবে। দীর্ঘদিন পর একটি পরিপূর্ণ ফ্যামিলি ড্রামা পেতে যাচ্ছেন দর্শকরা। এছাড়া জুটি হিসেবেও আমরা পরীক্ষীত। শাকিব খানের সঙ্গে চারটি ছবি করেছি। সবগুলোই ছিল ব্যবসাসফল। এমনকি আমাদের কিছু কিছু গান এখনো ভক্তদের কণ্ঠে শোনা যায়।” ঈদে মুক্তির মিছিলে এগিয়ে থাকা ‘নোলক’ ছবি নিয়ে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করলেন ববি।

ছবিটি দেখতে দর্শক কেন হলে যাবে এমন প্রশ্নের উত্তরে ববি বলেন, মৌলিক গল্পের বিষয়ে দর্শকদের যে ক্ষুধাটা ছবিটি দেখার পর তাদের মন ভরে যাবে। গান, নাচ, ট্র্যাজেডি দর্শক ছবিটা দেখে হাসবে, কাঁদবেও। ছবিটি নিয়ে তাদের কোনো অভিযোগ থাকবে না। ‘নোলক’ নিয়ে অনেক রাজনীতি হয়েছে। হলে গিয়ে ছবিটি দেখার পর সবার মন থেকে এসব প্রশ্ন দূর হয়ে যাবে। আশা করি, এ ফ্যামিলি ড্রামা দেখার পর দর্শক পরিপূর্ণ আনন্দ নিয়ে হল থেকে ফিরবেন।

কিছু ছবি রয়েছে যেগুলো আজীবন দর্শকহৃদয়ে জায়গা করে থাকে। ‘নোলক’ এমনই একটি ছবি দাবি করে ববি বলেন, ‘নোলক’ শুধু আমার ক্যারিয়ারেই না, শাকিব তো অনেক বড় শিল্পী, ওর ক্যারিয়ারেও আলোচিত হয়ে থাকবে। আমি কিংবা শাকিব মারা গেলেও দর্শক ‘নোলক’র কথা মনে রাখবে। এ ছবি নিয়ে সবাই কথা বলবে সারা জীবন  ‘নোলক’ তেমনই একটা ছবি। সালমান শাহ-মৌসুমী জুটি বেঁধে অনেক ছবি করেছেন। কিন্তু কোনো ছবিই ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবি যে ইমেজ তৈরি করেছিল তা ছাপিয়ে যেতে পারেনি। ‘নোলক’র ক্ষেত্রেই তাই ঘটবে।

এ ছবিতে আপনাদের রসায়ন কেমন দেখা যাবে জানতে চাইলে ববি বলেন, আমাদের যে কয়টি ছবি মুক্তি পেয়েছে, সবগুলোই ভালো চলেছে। এটিও সফল হবে। শাকিব আর আমার জুটি দর্শক সবসময় পছন্দ করেছে। অপু বিশ্বাসের সাথে শাকিবের ভালো জুটি ছিল। যেটা সত্যি, সেটা বলতে দ্বিধা নেই। অপু বিশ্বাস-শাকিবের জুটি বাণিজ্যিকভাবে সাফল্য পেয়েছে। তাদের জুটির পর শাকিবের সাথে আমার জুটিটাও বেশ ভালোভাবে নিয়েছে দর্শক। ‘নোলক’-এও সেই প্রতিফলন ঘটবে।

এদিকে, নোলক মুক্তির পর ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান বি হ্যাপি এন্টারটেইনম্যান্টের ব্যানারেই আরেকটি ছবি নির্মিত হবে বলে জানালেন ববি। ইতিমধ্যে ছবিটির কাহিনী ও চিত্রনাট্য লেখা শেষের দিকে। আর লিখছেন ফেরারী ফরহাদ। এ ছবিতে ববির বিপরীতে শাকিব খান অথবা আরিফিন শুভকে দেখা যেতে পারে। তবে প্রযোজক সাকিব সনেট এখনো চূড়ান্ত করেননি এই ছবিতে আর কে কে থাকবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আমি কিংবা শাকিব মারা গেলেও দর্শক ‘নোলক’র কথা মনে রাখবে: ববি

আপডেট টাইম : ০৪:৩৪:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯