ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আজ মুক্তি পাচ্ছে জয়ার কণ্ঠ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪১:০২ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯
  • ৩২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ দুই বাংলায় অভিনয়ের ক্ষেত্রে বিশেষ খ্যাতি দেখিয়ে চলেছেন জয়া আহসান। সম্প্রতি তিনি অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘কণ্ঠ’ ছবিতে। আজ কলকাতায় মুক্তি পাচ্ছে এ ছবিটি। ছবিটি নিয়ে জয়া আহসান বেশ উচ্ছ্বসিত। ফেসবুকের এক ভিডিও বার্তায় এ ছবিতে তার চরিত্র নিয়ে জয়া আহসান গতকাল বৃহস্পতিবার বলেন, আগামীকাল (আজ) মুক্তি পাচ্ছে শিবপ্রসাদ ও নন্দিতা রায় পরিচালিত ছবি ‘কণ্ঠ’।

ছবিতে আমি একজন স্পিস থেরাপিস্টের ভূমিকায় অভিনয় করছি। এ ধরনের চরিত্র আমি কখনো করিনি। করার সুযোগও হয়নি। জয়ার মতে, এটি একটি ফিরে আসার ছবি। লড়াই করার ছবি। আমাদের জীবনে এমন সময় আসে যখন মনে হয়, জীবনের সবকিছু শেষ। জীবন ফুরিয়ে যাচ্ছে। দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে। তখন আমরা হতাশ হয়ে পড়ি।

সে সময় আমরা কেউ কেউ আত্মহত্যার পথ বেছে নেই, মাদকাসক্ত হয়ে পড়ি কিংবা খারাপ কাজে জড়িয়ে পড়ি। যারা হতাশাগ্রস্ত, বিশাদগ্রস্ত হয়ে পড়ছেন তাদের সবার এই ছবিটি দেখা উচিত।

এদিকে আনুষ্ঠানিক মুক্তির আগে ভারতের বেঙ্গালুরুতে বিশেষ প্রদর্শনী করা হয়েছিল ‘কণ্ঠ’ ছবির। সে সময় ছবিটি দেখেন বিখ্যাত কার্ডিয়াক সার্জন দেবী শেঠি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আজ মুক্তি পাচ্ছে জয়ার কণ্ঠ

আপডেট টাইম : ১২:৪১:০২ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯