ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সুবীর নন্দীকে জাতির শ্রদ্ধা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৩:২১ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০১৯
  • ৩৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রিয় মানুষ সুবীর নন্দীকে দেখতে কেন্দ্রীয় শহীদ মিনারে অগণিত মানুষের ভিড়। তাদের অনেকের হাতেই ফুল। একুশে পদক পাওয়া জনপ্রিয় এই সংগীতশিল্পী মঙ্গলবার ভোররাত ৪টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শিল্পীর মরদেহ সিঙ্গাপুর থেকে বুধবার সকালে ঢাকায় এসে পৌঁছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহ সকালে নিয়ে যাওয়া হয় তার গ্রিন রোডের বাসায়। সেখান থেকে নেওয়া হয় ঢাকেশ্বরী মন্দিরে।

বেলা ১১টার দিকে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে গুণী এই শিল্পীকে শ্রদ্ধা জানাতে আগে থেকেই নানা পেশার অসংখ্য মানুষ জড়ো হন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। ফুল হাতে শ্রদ্ধা জানাতে হাজির হন তার ভক্ত-অনুরাগীসহ একসময় তার সঙ্গে কাজ করা সংগীত ও চলচ্চিত্র অঙ্গনের অনেকে।

কেন্দ্রীয় শহীদ মিনারে সুবীর নন্দীকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ও নাসির উদ্দীন ইউসুফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক হাসান আরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য কবি মুহাম্মদ সামাদ, ডা. অরূপ রতন চৌধুরী, চিত্রনায়ক উজ্জ্বল ও চিত্রনায়িকা নূতন, গীতিকার রফিকুজ্জামান, গাজী মাজহারুল আনোয়ার, শহীদুল্লাহ ফরায়েজী, কবির বকুল; সংগীতশিল্পী রথীন্দ্রনাথ রায়, খুরশীদ আলম, তিমির নন্দী, ফকির আলমগীর, কুমার বিশ্বজিৎ, এন্ড্রু কিশোর, রবি চৌধুরী, শুভ্র দেব, নকিব খান, ফোয়াদ নাসের বাবু, দশা বুলবুল, এস ডি রুবেল প্রমুখ।

কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দুপুর সাড়ে ১২টার দিকে সুবীর নন্দীর মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হবে এফডিসি ও চ্যানেল আই কার্যালয়ে। সেখান থেকে নেওয়া হবে রামকৃষ্ণ মিশনে। দুপুরে সবুজবাগে বরদেশ্বরী কালীমাতা মন্দির ও শ্মশানে একুশে পদক পাওয়া সংগীতশিল্পী সুবীর নন্দীর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সুবীর নন্দীকে জাতির শ্রদ্ধা

আপডেট টাইম : ০৫:৪৩:২১ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০১৯