ঢাকা ১২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আমি আমার রেজাল্টে খুব খুশি: পূজা চেরী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০১৯
  • ৩৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ চলতি বছরের সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা দিয়েছিলেন চিত্রনায়িকা পূজা চেরী। সোমবার (৬ মে) দুপুরে ফলাফল ঘোষণার পর জানালেন তিনিও বেশ ভালোভাবেই পাশ করেছেন। পূজা বলেন, বাণিজ্য বিভাগ থেকে ‘এ গ্রেডে’ উত্তীর্ণ হয়েছি, জিপিএ ৪.৩৩ পেয়েছি।

আমি আমার রেজাল্টে খুব খুশি। পূজার স্কুল জীবন ঢাকা ক্যান্ট গার্লস উচ্চ বিদ্যালয় থেকে শুরু হলেও ঢাকা বোর্ডের অধীনে চলতি বছর মগবাজার এলাকার একটি স্কুল থেকে এস এস সি পরীক্ষায় অংশ নেন।

শিশুশিল্পী হয়ে চলচ্চিত্রে আসেন পূজা চেরী। বিজ্ঞাপনে নজর কাড়েন। এরপর জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত নূর জাহান, পোড়ামন ২, দহন এসব ছবির মাধ্যমে পূজা ব্যাপকভাবে আলোচনায় আসেন। তবে তার আগে একটি ডিটারজেন্ট পাউডারের বিজ্ঞাপনে অংশ নিয়ে বেশ পরিচিতি পান। যদিও সেই পরিচিতি শিশুশিল্পী হিসেবেই ছিল।

ভালো কলেজে পড়াশোনা করার ইচ্ছা আছে জানিয়ে পূজা বলেন, হ্যাঁ অবশ্যই ভালো কলেজে পড়তে চাই। তবে রেজাল্ট অনুযায়ী কলেজ সিলেকশন আসবে, সেখান থেকে পছন্দ করতে হবে। তারপরও চেষ্টা থাকবে ভালো কলেজ থেকে এইচএসসি দেয়া। পাশাপাশি অভিনয়টা তো চলবেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আমি আমার রেজাল্টে খুব খুশি: পূজা চেরী

আপডেট টাইম : ০৩:৪১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০১৯