ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মোদীর বিরুদ্ধে রাজপথে নামলেন সোনাক্ষী সিনহা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০২:৪২ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯
  • ৪৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের চলমান নির্বাচনের ভোটযুদ্ধের প্রচারণায় এবার সরাসরি মাঠে নেমেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। মায়ের সমর্থনে ভোট চাইতে নেমেছেন সোনাক্ষী। শুক্রবার লখনৌতে মা পুনম সিনহার সঙ্গে রোড শো করলেন তিনি।

বিজেপি নেতা ও স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং-এর বিরুদ্ধে ভোটে সমাজবাদী পার্টির তরফে লড়ছেন পুনম। সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিনহাও কংগ্রেস থেকে ভোটে লড়ছেন পাটনা থেকে।

শুক্রবার ভাই কুশ সিনহাকে সঙ্গে নিয়ে লখনৌ শহরের মধ্যে ৬ কিলোমিটার হাঁটলেন সোনাক্ষী। এই এপ্রিলেই রাজনীতিতে যোগ দিলেন পুনম। রাজনীতির হাতেখড়ি হবে এই লোকসভা নির্বাচনেই। প্রয়োজনমতো প্রচার থেকে পড়াশুনো সবই করেছেন তিনি। এবার লক্ষ্য ৬ মে। ওই দিনই ভোট লখনৌতে। সেই নির্বাচনী প্রচারণায় মেয়ে সোনাক্ষী ছিলেন মায়ের হয়ে ভোটের মাঠে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মোদীর বিরুদ্ধে রাজপথে নামলেন সোনাক্ষী সিনহা

আপডেট টাইম : ১০:০২:৪২ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯