ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নাবিলাকে বিয়ে করলেন জাহিদ হাসান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০১৯
  • ৪৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ ৯০ দশকে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনে তাদের ঘর আলো করে এসেছে এক ছেলে এক মেয়ে। সব মিলিয়ে দারুণ সুখের সংসারের হাল আজও ধরে রেখেছেন দু’জন। তবে সম্প্রতি খবর রটে আবারো নাকি বিয়ে করেছেন জাহিদ হাসান। পাত্রী ছোট পর্দার অভিনেত্রী নাবিলা ইসলাম।

পাঠক জাহিদ হাসান বিয়ে ঠিকই করেছেন তবে বাস্তবে নয় নাটকের দৃশ্যে। হানিফ পালোয়ানের রচনা ও পরিচালনায় ঈদের বিশেষ নাটক ‘আমি একজন ভদ্রলোক’ নাটকের একটি দৃশ্যে এমনটাই দেখা যাবে।

নাটকটির গল্পে দেখা যাবে, ফারাবি একজন ভদ্রলোক। মা অনেক কষ্ট করেও বিয়ে দিতে পারছেন না। ফারাবি বিয়ের কথা শুনলেই তার লজ্জা লাগে ও ভীত হয়ে ওঠে। ফারাবির বাবা জন্মের আগেই মারা গেছে, তাই মায়ের দায়িত্ব একটু বেশি ফারাবির প্রতি। মা খুব করে ধরেছে, মেয়ে দেখতে যেতেই হবে। মেয়েপক্ষের সঙ্গে কথা দিয়ে ফেলেছে।

এরপর ফারাবিকে এক প্রকার জোর করেই কনের বাড়িতে নেয়। ফারাবি কনের বাড়ি থেকে উধাও হয়ে যায়। সেখানে তাকে পাওয়া যায় না। বাড়ির সবাই তাকে খুঁজতে থাকে। এভাবেই এগিয়ে যায় কমেডি এই নাটকটি।

জাহিদ হাসান ও নাবিলা ইসলাম ছাড়াও এ নাটকে আরো অভিনয় করেছেন সাবেরি আলম, সৈয়দ হাসান ইমাম, নূরে আলম নয়ন, সোহানি ইসরাত, জাফর আলী, জিয়া উদ্দিন জিয়া, ফরহাদ হোসেইন, ডেইজি, ইসরাত জাহান অতিথি, ওশমি প্রমুখ।

নির্মাতা সুত্রে জানা গেছে,  ‘আমি একজন ভদ্রলোক’ নাটকটি আসছে ঈদে যে কোনো একটি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নাবিলাকে বিয়ে করলেন জাহিদ হাসান

আপডেট টাইম : ০৬:২৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০১৯