ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তিন ছবির কাজে নেপালে ৭ শিল্পী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯
  • ৪২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ অনেকদিন ধরে নতুন ছবির তেমন খবর নেই। এ কারণে দর্শকরাও অনেকটা হতাশ। তবে এ হতাশা কিছুটা হলেও দূর হওয়ার মতো একটি ঘটনা ঘটতে যাচ্ছে অচিরেই। সিনেমাপ্রেমী দর্শকের জন্য নতুন খবর হচ্ছে আগামীকাল থেকে নেপালে তিন ছবির শুটিং শুরু হতে যাচ্ছে। আর এই তিনটি ছবিতে অভিনয় করবেন অরুণা বিশ্বাস, মৌসুমী হামিদ, ইমন, অধরা খান, শিপন মিত্র, সাইফ খান ও মিষ্টি মারিয়া। ছবি তিনটি পরিচালনা করবেন আমীরুল ইসলাম, শহীদুল আলম সাচ্চু ও গিতালী হাসান।

ছবিগুলো প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। আর এ ছবিগুলোর কাহিনী ও চিত্রনাট্য করেছেন দর্শকপ্রিয় নির্মাতা অরুণ চৌধুরী। ছবি গুলোর বিষয়ে তিনি গতকাল বলেন, আগামী ২০শে এপ্রিল থেকে ৫ই মে পর্যন্ত নেপালে এসব ছবির শুটিং হবে। প্রতিটি ছবির গল্প রোমান্টিক। নেপালের পর বাংলাদেশে ছবিগুলোর বাকি কাজ হবে। এরমধ্যে একটি হচ্ছে আমীরুল ইসলাম পরিচালিত ছবি ‘আলো আমার আলো’। এতে অভিনয় করবেন অরুণা বিশ্বাস, সাইফ খান ও মিষ্টি মারিয়া। এ ছবির বিষয়ে অরুণা বিশ্বাস বলেন, শনিবার আমি নেপালের উদ্দেশ্যে রওনা করব। ‘আলো আমার আলো’ ছবির কাহিনী লিখেছেন অরুণ চৌধুরী। দারুণ একটি গল্প। এখানে আমাকে মূল চরিত্রে দর্শকরা দেখতে পাবেন। কাজটি নিয়ে আমি বেশ আশাবাদী।

শহীদুল আলম সাচ্চু পরিচালিত ছবির নাম ‘ভালোবাসার উত্তাপ’। এ ছবিতে অভিনয় করবেন ইমন ও অধরা খান। ছবিটি নিয়ে অধরা খান বলেন, ছবির কাহিনী হাতে পেয়েছি। দারুণ একটি কাহিনি। ভিন্ন ধরনের চরিত্রে কাজ করতে যাচ্ছি। এর বেশি কিছু এখন বলতে চাই না। আমি কাজটি ভালোভাবে শেষ করতে চাই। ছবির শুটিংয়ে নেপালে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এখন। আর গিতালী হাসান পরিচালিত আরেকটি ছবির নাম ‘মানুষ মহাজন’। এ ছবিতে অভিনয় করবেন মৌসুমী হামিদ ও শিপন মিত্র।

ছবিটি নিয়ে শিপন বলেন, অনেকদিন পর ভালো একটি গল্প হাতে পেলাম। আমি নিশ্চিত যে, এ ছবিটির কাহিনি দর্শকরা পছন্দ করবেন। ভিন্ন গল্পের এ ছবিতে আমাকে নতুনভাবে দর্শকরা দেখতে পাবেন। আমি কাজটি নিয়ে বেশ আশাবাদী। আগামী কোরবানি ঈদে ছবিগুলো মুক্তি পাবে বলে জানা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিন ছবির কাজে নেপালে ৭ শিল্পী

আপডেট টাইম : ০৬:৩২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯