ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অজয়কে দুষলেন তনুশ্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯
  • ৩৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ গত বছর যখন নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেন অভিনেত্রী তনুশ্রী দত্ত, তখন থেকেই বলিউডে মিটু আন্দোলনের সূত্রপাত। তনুশ্রীর পরে অলোক নাথের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন বিনতা নন্দা।

বলিউড অভিনেতা অজয় দেবগণের আগামী সিনেমা ‘দে দে পেয়ার দে’র ট্রেলার সম্প্রতি মুক্তি পেয়েছে। এই সিনেমাতে আছেন অভিনেতা অলোক নাথ। আর এতেই চটেছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত।

প্রতিবাদে তনুশ্রী বলেন, ‘এর থেকেই বোঝা যায় বলিউডে কত মিথ্যেবাদী, এবং শিরদাঁড়াহীন ভণ্ড আছে। এধরনের খ্যাতনামা বলিউড অভিনেতারা আসলে মানুষের আবেগ নিয়ে খেলছেন। এদের আসলে মেরুদণ্ড নেই, এরা ভণ্ড।

তনুশ্রী আরও বলেন, অজয় এবং ছবির নির্মাতারা চাইলে অলোক নাথকে বাদ দিয়ে তার জায়গায় অন্য কাউকে দিয়ে ছবির দৃশ্যগুলি রিশুট করাতে পারতেন।

জবাবে অজয় দেবগণ বলেন, ‘যখন হ্যাশট্যাগ মিটু আন্দোলন শুরু হয়েছিল আমি আমার বহু সহকর্মীর সঙ্গে একজোট হয়ে জানিয়েছিলাম আমি কর্মক্ষেত্রে নারীদের শ্রদ্ধা করি এবং তাদের প্রতি কোনও অন্যায় হলে আমি কোনওভাবেই তা মেনে নেব না। আমার সেই কথার কিন্তু এখনও বদল হয়নি।’

২০১৮ সালের ৮ অক্টোবর নিজের ফেসবুক স্ট্যাটাসে বিনতা অভিযোগ করেছিলেন, অলোক নাথ একাধিকবার তাকে যৌন হেনস্তা করেছেন। ১৭ অক্টোবর অভিনেতার বিরুদ্ধে ওশিয়ারা পুলিশ স্টেশনে অভিযোগও দায়ের করেন বিনতা। এরপর অভিনেত্রী সন্ধ্যা মৃদুল, দীপিকা আমিনসহ বেশ কজন নারী অলোক নাথের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযো করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

অজয়কে দুষলেন তনুশ্রী

আপডেট টাইম : ০৫:৫৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯