ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ইস্যু দুর্গাপূজা, সাইদীর সমর্থকের তোপের মুখে মুশফিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫
  • ৩৯৫ বার

একটি ফেসবুক পোস্টে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। একজন মুসলমান হয়েও হিন্দুদের উৎসবে শুভকামনা জানানোর কারণে তার পোস্টের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য ছুড়ে দিয়েছেন ধর্মীয় মৌলবাদীরা। জামায়াতে ইসলামী ও যুদ্ধাপরাধী হিসেবে দণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাইদীর এক সমর্থকের তোপের মুখে মুশফিক। পোস্ট দেয়ার মাত্র চার ঘণ্টার মধ্যে প্রায় সাড়ে সতের হাজার লাইকের পাশাপাশি ৭৫০টি মন্তব্য করেন তার অনুসরণকারীরা। পোস্টের বেশির ভাগ মন্তব্য ইতিবাচক হলেও হিন্দুদের উৎসবে শুভকামনা জানানোয় তাকে আক্রমণ করেছে একাংশ। বেশির ভাগ নেতিবাচক প্রতিক্রিয়া শিপন মির্জা নামের একটি ফেসবুক আইডি থেকে করা হয়েছে, যে নিজেকে জামায়াতে ইসলামী ও যুদ্ধাপরাধী হিসেবে দণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাইদীর সমর্থক হিসেবে অভিহিত করে। একটি মন্তব্যে শিপন বলেন, ভাইয়া তুমি আমার প্রিয় খেলোয়াড়দের একজন। তুমি কুরবানির ছবি রিমুভ দাও ভয়ে আর এখন হিন্দুদের পূজার শুভেচ্ছা জানাও। কি শুরু করেছ এসব?

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ইস্যু দুর্গাপূজা, সাইদীর সমর্থকের তোপের মুখে মুশফিক

আপডেট টাইম : ১১:০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫