ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

৪২ ঘন্টায়ও জ্ঞান ফেরেনি সুবীর নন্দীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯
  • ৩৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রায় দুইদিন হতে চললো অবচেতন অবস্থায় রয়েছেন বাংলা গানের কিংবদন্তি গায়ক সুবীর নন্দী। কৃত্রিম উপায়ে চলছে তার সব কিছু। তবে শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলেও তার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে স্বস্তির খবর জানিয়েছেন চিকিৎসকরা।

হৃদ‌রো‌গে আক্রান্ত একুশে পদক পাওয়া এই গুণী সঙ্গীত ব্যক্তিত্বকে সুস্থ করতে চিকিৎসকরা দুই দিন ধরেই নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এর আগে গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর সিএমএইচ হাসপাতালে ভর্তি হন সুবীর নন্দী। রোববার তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসকরা ৭২ ঘণ্টা পর তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাবেন বলে জানান সুবীর নন্দীর মেয়ের জামাতা ড. রাজেশ সিকদার।

সুবীর নন্দীর পারিবার জানায়, মৌলভীবাজা‌রে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ঢাকায় ফেরার জন্য বিকেলে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল এসেই ট্রেনের ভেতর অসুস্থ হয়ে পড়েন।

তারপর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাত ১১টার দিকে বিমানবন্দর রেল স্টেশ‌নে নামার পর দ্রুত সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয় সুবীর নন্দীকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

৪২ ঘন্টায়ও জ্ঞান ফেরেনি সুবীর নন্দীর

আপডেট টাইম : ০৫:৪৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯