ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানি জন্ম নেওয়া ১ মডেল, সৌন্দর্যে বলিউড তোলপাড়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯
  • ৪৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউডে নাকি তার মতো সুন্দরী অভিনেত্রী আগে দেখা যায়নি। তাও আবার তিনি ভারতীয় কেউ নন, ইরানি জন্ম নেওয়া এক মডেল। ডানা কাটা এই পরির নাম এলনাজ নওরোজি।

নেটফ্লিক্সের সেক্রেড গেমস সিরিজে নওয়াজউদ্দিনের বিপরীতে অভিনয় করছেন এলনাজ। ইতিমধ্যে তিনি উর্দু ও পাঞ্জাবি সিনেমাতে কাজ করেছেন।

ইরানে জন্মালে এই সুন্দরী মডেল বড় হয়েছেন জার্মানিতে। ১৫ বছর বয়সেই শুরু করেন মডেলিং। সেখানে বিজ্ঞাপনে কাজ করে প্রশংসিত হন।

তবে জার্মানি ছেড়ে তিনি পাকিস্তান ও ভারতের দর্শকদের বুক ঝড় তুলেছেন তার সৌন্দর্য দিয়ে। সিনেমা, মিউজিক ভিডিও ও বিজ্ঞাপনে নিজেকে মেলে ধরছেন একটু একটু করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে, বলিউডের ‘মোস্ট বিউটিফুল অ্যাকট্রেস’তিনি। বলিউড ছবিতে এত সুন্দর অভিনেত্রীকে নাকি কমই দেখা গিয়েছে।

মিটু আন্দোলনের সময় প্রতিবাদী ভূমিকা রাখেন এলনাজ নওরোজি। ‘নমস্তে ইংল্যান্ড’ সিনেমায় অডিশন দিতে গিয়ে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন তিনি।

তার অভিযোগ, চিত্রনাট্য শোনানোর জন্য প্রায়ই এলনাজকে পাতিয়ালার একটি হোটেলে ডেকে পাঠাতেন পরিচালক বিপুল শাহ। তার শরীরের নানা জায়গা স্পর্শ করার চেষ্টা করতেন, এমনকি জোর করে চুমু খাওয়ার চেষ্টাও করেন বিপুল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরানি জন্ম নেওয়া ১ মডেল, সৌন্দর্যে বলিউড তোলপাড়

আপডেট টাইম : ০৩:৪৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯