ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

দুবাইভিত্তিক প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হলেন জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯
  • ৩১০ বার

হাওর বার্তা ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের দুবাইস্থ ফ্যাভোলা স্টার গ্রুপের নতুন প্রতিষ্ঠান ফ্যাভোলা স্টার রেস্টুরেন্ট এলএলসি’র শুভেচ্ছদূত হলেন জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। প্রতিষ্ঠানটির সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা জানালেন এই শিল্পী।

আঁখি বলেন, ‌’যেহেতু প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত হয়েছি, এবার দুবাই প্রবাসীদের সঙ্গে যোগাযোগ ও আসা-যাওয়া বাড়বে।’ প্রবাসীদের ফ্যাভোলা স্টারের নতুন এই প্রতিষ্ঠানে আমন্ত্রণও জানান তিনি।

শরীয়তপুরের বাসিন্দা ও ফ্যাভোলা স্টারের ব্যবস্থাপনা পরিচালক প্রবাসী রাসেল মাহমুদ ও কোম্পানির চেয়ারম্যান সাকিব কামার নতুন এই প্রতিষ্ঠান সম্পর্কে বলেন, ‌’দুবাইয়ের মতো ব্যস্ত নগরীতে সকল দেশের, সব শ্রেণি-পেশার মানুষের কথা চিন্তা করে প্রতিষ্ঠানটি চালু করা হয়েছে। বিদেশের মাটিতে যত বেশি দেশীয় প্রতিষ্ঠান গড়ে উঠবে, দেশের অর্থনীতিও ততবেশি সমৃদ্ধ হবে। ব্যবসায়িক উন্নতি হলে একই সাথে বাংলাদেশের ভাবমূর্তিও উজ্জ্বল হবে পরবাসে।’

এর আগে দেরা দুবাইয়ের আল মুতিনা রোডে ১১ এপ্রিল রাতে ফ্যাভোলা স্টার রেস্টুরেন্ট এলএলসি’র উদ্বোধন করেন বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের কনসাল জেনারেল মো. ইকবাল হোসাইন খান। এ সময় বিশেষ অতিথি ছিলেন শরীয়াতপুর জেলা পরিষদের চেয়ারম্যান সাবেদুর রহমান খোকা শিকদার। পরে সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর আঁখি আলমগীর। এ সময় তিনি ‘বন্ধু আমার রসিয়া, খাটের উপর বসিয়া, একখানা গান বানাইছে’, ‌‌‌’মধু হৈই হৈই বিষ খাওয়াইলা’, ‌’ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো’সহ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

দুবাইভিত্তিক প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হলেন জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি

আপডেট টাইম : ০৩:৩১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯