ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রোমান্স করতে অটোম্যান সাম্রাজ্যে যাচ্ছেন শাকিব-বুবলী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯
  • ২৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ পৃথিবীর বিস্ময়কর ও ইতিহাস খ্যাত দেশ তুরস্ক। এই দেশে রয়েছে হাজার বছরের সোনলী ইতিহাস। অটোম্যান সাম্রাজ্যের রাজধানী হিসেবে পরিচিতি রয়েছে বিশ্বব্যাপী। শত রাজকন্যা আর রাজকুমারদের প্রেমের স্পর্শ নিয়ে পৃথিবীর মানুষকে হাতছানি দিয়ে ডাকে ইস্তানবুল।

এবার সেই রাজকুমারদের প্রেমের শহরে রোমান্স করতে তুরুস্কের ইস্তানবুলে যাচ্ছেন শাকিব খান ও বুবলী। মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’ সিনেমার তিনটি গানের শুটিং করতে সেখানে যাচ্ছেন তারা।

এ বিষয়ে মালেক আফসারী জানান, ‘আগামী ২২ এপ্রিল আমরা পুরো টিম নিয়ে তুরস্কে যাচ্ছি। থাকবেন শাকিব-বুবলীও। সেখানে ১০দিনের মতো কাজ করবো। তিনটি গানের দৃশ্যধারণ শেষ করে ইউরোপে পাড়ি জমাবো। সেখানেও বিশাল বাজেটের ছবি ‘পাসওয়ার্ড’র শুটিং হবে।’

আসন্ন ঈদে ‘পাসওয়ার্ড’ সিনেমা মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মাতা। শাকিব-বুবলী ছাড়াও এতে আরও অভিনয় করেছেন ইমন ও অমিত হাসান, মিশা সওদাগর, সিমান্ত প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রোমান্স করতে অটোম্যান সাম্রাজ্যে যাচ্ছেন শাকিব-বুবলী

আপডেট টাইম : ০৩:০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯