ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কণ্ঠশিল্পী সুবীর নন্দী লাইফ সাপোর্টে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০১৯
  • ৩০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশবরেণ্য কণ্ঠশিল্পী সুবীর নন্দী রোববার রাত থেকে লাইফ সাপোর্টে রয়েছেন। গুরুতর অসুস্থ অবস্থায়  রাত ১০টার দিকে তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে রাত ১১টার দিকে এই শিল্পীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

শিল্পীর সেয়ে ফাল্গুনী নন্দী এ কথা জানিয়েছেন। তিনি জানান, রাতে সুবির নন্দীকে সিএমএইচের জরুরি বিভাগে নেওয়ার পর রাত ১১টার দিকে হার্ট অ্যাটাক হয় তার। এরপর দ্রুত লাইফ সাপোর্টে নেওয়া হয় এই শিল্পীকে।

‌‘জরুরি বিভাগে আনার আগেই হার্ট অ্যাটাক হলে তাকে (সুবীর নন্দী) আর ফেরানো যেতো না হয়তো। আমাদের সৌভাগ্য, তার আগেই হাসপাতালে আনা হয়েছে।’

লাইফ সাপোর্টে নেওয়ার পর চিকিৎসকরা জানিয়েছেন, ৭২ ঘণ্টা অবজারভেশনে রাখা হবে। এর আগে কিছু বলা যাবে না।

শিল্পী সুবীর নন্দী দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছেন। ল্যাব এইড হাসপাতালে নিয়মিত ডায়ালাইসিস করান তিনি। কিডনি ছাড়াও বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন সুবীর নন্দী।

নন্দিত কণ্ঠশিল্পী সুবীর নন্দী ৪০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে গেয়েছেন আড়াই হাজারেরও বেশি গান। রেডিও, টেলিভিশন, চলচ্চিত্রে নিয়মিত গাইছেন এখনও।

১৯৮১ সালে তার প্রথম একক অ্যালবাম ‘সুবীর নন্দীর গান’ প্রকাশ হয়। তবে চলচ্চিত্রে তিনি প্রথম গান করেন ১৯৭৬ সালে ‘সূর্যগ্রহণ’ চলচ্চিত্রে। ৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। আর চলতি বছরে সংগীতে অবদানের জন্য সুবীর নন্দী দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক পেয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কণ্ঠশিল্পী সুবীর নন্দী লাইফ সাপোর্টে

আপডেট টাইম : ১১:২২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০১৯