ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বিয়ে করলেন নায়ক রুবেলের ছেলে নিলয়, পাত্রী মরক্কোর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯
  • ৩২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বিয়ে করেছেন চিত্রনায়ক রুবেলের ছেলে নিলয় পারভেজ। পাত্রী মরক্কোর সুন্দরী জাইনাব আইতোখাই। জাইনাব পড়াশোনা করেছেন ফিজিওথেরাপিতে। গতকাল ঢাকায় বিয়ে সম্পন্ন হলেও অনুমান করা হচ্ছে চলতি বছরের শুরুতে মরক্কোয় আঙটি বদল সম্পন্ন হয়। যেখানে চিত্রনায়ক রুবেল নিজেও উপস্থিত ছিলেন।

এক সময়ের সুপার হিট নায়ক রুবেল শুক্রবার দুপুরে নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে প্রাণ খুলে নেচে চলেছেন তিনি। একা নয় তার সঙ্গে নাচছে আরও অনেক জন। ভিডিওটির ক্যাপশনে রুবেল লিখেছেন ‘নিলয়ের বিয়েতে মাস্তি’।

মাসুম পারভেজ রুবেল ১৯৮৫ সালের ১০ মার্চ সুলতানা পারভেজ নীলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ছেলে নীলয় পারভেজ নীলয়। এর আগে ছেলের গায়ে হলুদের ছবিও পোস্ট করেছিলেন তিনি।

রাজধানীর লেডিস ক্লাবে বাঙালি রীতিতে গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন রুবেলের বড় ভাই চিত্রনায়ক সোহেল রানা, জনপ্রিয় কণ্ঠ শিল্পী এসআই টুটুল, অভিনেত্রী তানিয়াসহ আত্মীয় স্বজনরা। গতকাল বৃহস্পতিবার বিয়ে সম্পন্ন হয়।

রুবেল অতিথিদের মনোরঞ্জন করতে কার্পণ্য করেননি একটুও, সবাইকে হাসি মুখে অভ্যর্থনা হতে শুরু করে খাবার তদারকি আবার স্টেজের অনুষ্ঠান পরিচালনাসহ নিজে পারফর্ম করা সব কিছুই ছিল তার আগত অতিথিদের আনন্দ দেওয়ার উদ্দেশ্যে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বিয়ে করলেন নায়ক রুবেলের ছেলে নিলয়, পাত্রী মরক্কোর

আপডেট টাইম : ১২:৩৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯