ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কোহলিকে অনুপ্রেরণা দিতে ক্যারিয়ারে ইতি টানছেন আনুশকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯
  • ৩১২ বার

হাওর বার্তা ডেস্কঃ বছর দেড়েক হলো বিয়ে করেছেন ভারতের সেলিব্রেটি জুটি আনুশকা শর্মা ও বিরাট কোহলি। গত ১৭ ডিসেম্বর সিডনিতে ঘটা করে বিয়েবার্ষিকী উদযাপন করেন তারা।

বলিউড সেনসেশন আনুশকাকে সবশেষ রুপালি পর্দায় দেখা গেছে ‘জিরো’ ছবিতে। এ ছবিতে তার সহঅভিনেতা ছিলেন সুপারস্টার শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফ। কিন্তু জিরোর পর তিনি এখনও কোনো বলিউড প্রকল্পে চুক্তিবদ্ধ হননি। শোনা যাচ্ছে, ক্যারিয়ারে ইতি টানতে যাচ্ছেন আনুশকা। স্বামীকে সঙ্গ দিতেই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সিনেমায় তার অনুপস্থিতির সুযোগে বলিউডে জোর গুঞ্জন চলছে যে, নিজের ক্যারিয়ারে ইতি টেনে স্বামী কোহলির ক্রিকেট ক্যারিয়ারে অনুপ্রেরণা হতে চাইছেন আনুশকা। সে কারণে অভিনয় কমিয়ে দিয়ে পরিবর্তে নতুন কনটেন্ট তৈরিতে মনোযোগ দিচ্ছেন আনুশকা শর্মা। সদ্য সমাপ্ত আইপিএলেও স্টেডিয়ামে গিয়ে কোহলিকে অনুপ্রেরণা জুগিয়েছেন আনুশকা।

সামনের মাসেই আইসিসি বিশ্বকাপ-২০১৯। প্রথমবারের মতো এত বড় আসরে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন বিরাট। তাই স্বামীর অনুপ্রেরণা হতে চাইছেন আনুশকা। এ কারণেই অভিনয় কমিয়ে দিয়েছেন বলে গুঞ্জন। তবে আনুশকা ও তার প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্র ওই খবর নাকচ করে দিয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কোহলিকে অনুপ্রেরণা দিতে ক্যারিয়ারে ইতি টানছেন আনুশকা

আপডেট টাইম : ১২:০৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯