ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিশোধের আগুন’ নিয়ে আসছেন নায়িকা মৌ খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯
  • ২৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রতিশোধের আগুন’ নিয়ে আসছেন বড় পর্দার নতুন মুখ নায়িকা মৌ খান। ৫ এপ্রিল ঢাকাসহ সারাদেশের বেশ কয়েকটি সিনেমা হলে মুক্তি পাওয়া ছবিটির মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটেছে তার। এতে মৌ খানের বিপরীতে অভিনয় করেছেন নায়ক জায়েদ খান।

‘প্রতিশোধের আগুন’ ছবিটি নির্মাণ করেছেন নির্মাতা মোহাম্মদ আসলাম। এই ছবিতে আরও দুইটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নায়ক শাহরিয়াজ ও প্রবাসী আর এক নবাগত নায়িকা নাজ। জানা গেছে ছবিটি বেশ প্রশংসিত হয়েছে সঙ্গে প্রশংসিত হয়েছে নায়িকা মৌ খানের অভিনয়ও।

ছবিটি থেকে কেমন সাড়া পাচ্ছেন জানতে চাইলে মৌ খান বলেন, ‘প্রথম দিন একটু ভয়ই পাচ্ছিলাম। তারপর শুক্রবার ও শনিবার সিনেমা হলে গিয়ে দেখি দর্শকদের আগ্রহ আমাকে মুগ্ধ করেছে। এর অনুভূতি দারুণ। নিজেকে বড়পর্দায় দেখে খুব ভাল লাগছে। এতদিনের মনের ভেতরের লালিত স্বপ্ন পূরণ হয়েছে। আমার জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি কাজটি ভাল করার। এখন দর্শক আমাকে সুন্দর ভাবে গ্রহণ করেছেন। এজন্য আমি অনেক আনন্দিত।’

এখানেই শেষ নয়, নতুন নায়িকা মৌ খান অভিনীত আরও দুইটি চলচ্চিত্র রয়েছে মুক্তির অপেক্ষায়। এগুলো হল- সুজন বড়ুয়ার ‘বান্ধব’ ও শফিক হাসানের পরিচালনায় ‘বাহাদুরি’। এরই মধ্যে ছবি দুইটির কাজ শেষ করেছে। এছাড়াও ‘বাহাদুরি’ ছবিটি আসন্ন ঈদে মুক্তি পাবে বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রতিশোধের আগুন’ নিয়ে আসছেন নায়িকা মৌ খান

আপডেট টাইম : ১২:৩৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯