ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বিশ্বসুন্দরী মানসীর সঙ্গে রণবীরের রোমান্স

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯
  • ৩৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ ছিলেন সাধারণ এক ছাত্রী। মেডিকেলে পড়ছিলেন ডাক্তার হবার স্বপ্ন নিয়ে। ২০১৭ সালটা বদলে দিলো তার পৃথিবীটা। সাধারণ থেকে অসাধারণ একজনে পরিণত হলেন তিনি বিশ্বসুন্দরীর মুকুট জয় করে। তিনি মানসী চিল্লার।

২০১৭ বিশ্বসুন্দরী নির্বাচিত হন এই ভারতীয় কন্যা। তখন থেকেই তাকে নিয়ে বলিউডের অনেক আগ্রহ। গেল বছর তিনি রোহিত শেঠি প্রযোজিত ফারহা খান পরিচালিত ছবির মাধ্যমে বলিউডে নামও লিখিয়েছেন। সেই ছবির কাজও চলছে দ্রুত গতিতে।

এরইমধ্যে শোনা যাচ্ছে তিনি আরও একটি নতুন সিনেমায় কাজ করছেন। আর সে ছবিতে তিনি পাচ্ছেন বলিউডের বর্তমান প্রজন্মের দামী তারকা রণবীর সিংকে। ভারতীয় গণমাধ্যমের বরাতে এমন খবরই এখন সবখানে উড়ছে। মানসীর সঙ্গে রোমান্স করবেন রণবীর।

যশরাজ ফিল্মসের পরবর্তী ছবিতে প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানসীর সঙ্গে জুটি বাঁধবেন দীপিকার স্বামী রণবীর। মণীশ শর্মা করবেন পরিচালনা। এই নির্মাতার হাত ধরেই রণবীর সিং অভিষেক করেছিলেন ‘ব্যান্ড বাজা বারাত’ ছবি দিয়ে।

মানসী তার প্রথম ছবি নিয়ে ব্যস্ত। অন্যদিকে রণবীর বর্তমানে কাজ করছেন ‘৮৩’ ছবিতে। এই দুই ছবির শুটিং শেষ হলেই নতুন জুটি হিসেবে ক্যামেরার সামনে দাঁড়াবেন রণবীর ও মানসী। এর আগে এই দুই তারকাকে বিজ্ঞাপনে একসঙ্গে দেখা গেলেও বড় পর্দায় কেমন জমবে তাদের রসায়ন সেটাই দেখার অপেক্ষায় বলিউড।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বিশ্বসুন্দরী মানসীর সঙ্গে রণবীরের রোমান্স

আপডেট টাইম : ০৪:২৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯