ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পহেলা বৈশাখে ২টি গান নিয়ে আসছেন কণ্ঠশিল্পী সালমা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯
  • ৩০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ দরজায় কড়া নাড়ছে পহেলা বৈশাখ। এ উপলক্ষে দুটি গান নিয়ে আসছেন জনপ্রিয় ক্লোজআপ ওয়ান তারকা সালমা। গান দুটি হলো- ‘আওলা প্রেম’ ও ‘ভুলিয়া বন্ধু’। ফোক ঘরানার দুটি গানেরই কথা লিখেছেন জিয়া উদ্দিন আলম। পাশাপাশি গান দুটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। ‘আউলা প্রেমে’-এর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ফটোগ্রাফার রিয়াজ খান। এতে মডেল হয়েছেন- চিত্রনায়ক সানজু জন এবং নায়িকা আঁচল। কোক স্টুডিওতে বড় বাজেটের সেট নির্মাণ করে মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে।

পহেলা বৈশাখ উপলক্ষে কণ্ঠশিল্পী সালমার নিজস্ব মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে ‘আউলা প্রেমে’ মিউজিক ভিডিওটি। এ গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন জেকে মজলিশ।

অন্যদিকে ‘ভুলিয়া বন্ধু’ শিরোনামে গানটির সুর করেছেন জিয়া উদ্দিন আলম। সংগীত পরিচালনা করেছেন ওয়াহিদ শাহীন। এর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। সেখানে মডেল হয়েছেন ইমামী ফেয়ার হ্যান্ডসাম মডেল আবিক ও নবাগত মায়া।

‘ভুলিয়া বন্ধু’র মিউজিক ভিডিওর শুটিং হয়েছে হোতাপাড়া থতিব খামারবাড়িতে সেট নির্মাণ করে। পহেলা বৈশাখ উপলক্ষে এটি প্রকাশ করা হবে ম্যাক্স ব্যাগ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পহেলা বৈশাখে ২টি গান নিয়ে আসছেন কণ্ঠশিল্পী সালমা

আপডেট টাইম : ০১:০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯