ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যেমন ছিল সেই সোহেল ও দিতির প্রথম সংসার জীবন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯
  • ৩৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রথম সংসার জীবন, দিতি অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘আমিই ওস্তাদ’, আর পরিচালক ছিলেন আজমল হুদা মিঠু। এ ছবিতে দিতির অনবদ্য অভিনয় দর্শকদের বেশ নজর কাড়ায় আর পেছনে তাকাতে হয়নি। এরপর দর্শকদের বহু জনপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়ে গেছেন ঢাকার সিনেমার সোনালি যুগের এ নায়িকা।

এরপর ২৮ বছরে প্রায় দুইশটির মত ছবিতে অভিনয় করেছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কার। সুভাষ দত্ত পরিচালিত ‘স্বামী-স্ত্রী’ সিনেমায় অভিনয়ের জন্য এ পুরষ্কার ঘরে তুলেন তিনি। এ ছবিতে দিতি আলমগীরের স্ত্রীর চরিত্রে অভিনয় করেন।

সিনেমায় দিতি সবচেয়ে বেশিসংখ্যক জুটি আবদ্ধ হয়েছেন ইলিয়াস কাঞ্চনের সাথে। এ জুটির প্রাণবন্ত অভিনয় গোগ্রাসে দর্শকরা গিলে ফেললেও বাস্তব জীবনে প্রাণবন্ত হতে পারেনি এ জুটির সংসার। দুজনেরই ছিল দ্বিতীয় বিয়ে। তবে, ডিভোর্সেই পরিসমাপ্তি ঘটে কাঞ্চন-দিতির সংসার।

তার আগে দিতি প্রথম বিয়ে করেছিলেন ১৯৮৬ সালে। বর চলচ্চিত্রেরই মানুষ সোহেল চৌধুরী। নতুন মুখের সন্ধানে কার্যক্রম দিয়ে দিতির সঙ্গে একই সময়ে পা বাড়ান এ জগতে। চলচ্চিত্রে আসার পর প্রখ্যাত চিত্রপরিচালক এফ কবীর চৌধুরী সোহেল চৌধুরীকে ‘পর্বত’ নামের ছবিতে নায়ক চরিত্রে অভিনয়ের সুযোগ করে দেন।

ওই ছবিতে তার বিপরীতে নায়িকা ছিলেন দিতি। দুজনের অভিনয় প্রশংসিত হয়েছিল। এর পরের বছর ১৯৮৫ সালে আমজাদ হোসেনের ‘হীরামতি’ ছবিতে অভিনয় করেন সোহেল। এই ছবিতেও তার নায়িকা দিতি। এই ছবিতে অভিনয় করতে গিয়েই প্রেমে পড়েন দুজন। এরপরই বিয়ে করেন দুজন।

পারভিন সুলতানা দিতি অভিনয়ের গণ্ডি অতিক্রম করে পাড়ি দিয়েছেন নাটকে, পরিচালনায়, সংগীত আর বিজ্ঞাপনের মডেলিং এ। ও! ওপার বাংলায়ও অভিনয় করেছেন দিতি। প্রসেনজিতের সঙ্গে অভিনয় করেছেন ‘প্রিয় শত্রু’ সিনেমায়।

ছবিটির ‘চিঠি কেন আসে না আর দেরি সহে না’ শিরোনামের গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। দুই যুগেরও আগে অনুপম রেকর্ডিং মিডিয়ার ব্যানারে দিতির প্রথম একক অ্যালবাম ‘তোমার ও চোখে’ বাজারে আসে।

এরপর মাঝে দু-একটি চলচ্চিত্রে প্লেব্যাক করলেও দীর্ঘদিন আর কোনো অ্যালবাম প্রকাশ করেননি তিনি। ২০১১ আবার সালে লেজার ভিশনের ব্যানারে বাজারে আসে তার দ্বিতীয় একক অ্যালবাম ‘ফিরে যেন আসি’। এটিও বেশ প্রশংসিত হয়। আর পরিচালনায় অভিষেক ঘটান ছোট পর্দা দিয়ে।

১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর রাত ২টার দিকে সোহেল চৌধুরী খুন হন বনানীর ট্রাম্পস ক্লাবে। আর এ খুনের ঘটনা সারা দেশে বেশ আলোচনায় আসে। এ খুনের রহস্য আজও কিনারা হয়নি। কিন্তু তার পূর্বেই দিতি-সোহেলের ঘর ভেঙেছিল।

তাদের ঘরে ১৯৮৭ সালে জন্ম নেন মেয়ে লামিয়া চৌধুরী আর ১৯৮৯ সালে জন্ম নেয় ছেলে দীপ্ত। মেয়ে কানাডা থেকে মেকিং নিয়ে পড়াশোনার পাঠ চুকিয়ে ফিরেছেন দেশে। দীপ্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএ বিষয়ে পড়াশোনা করেছেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত সন্তানদের নিয়ে গুলশানে বসবাস করছিলেন দিতি।

শাশুড়ির জন্মদিনে মেয়েকে নিয়ে চমকে দিলেন ঐশ্বরিয়া!

বছর খানেকের মধ্যেই ইনস্টাগ্রামে সবচেয়ে জনপ্রিয় তারকাদের তালিকায় চলে এসেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এর জন্য অবশ্য তাঁর অসাধারণ সব ছবিই দায়ী। সেই ছবিতে অবশ্য সবসময়ই নিজের ছবি থাকে তা নয়, অনেক সময়ই পরিবারের নানা মুহূর্ত সোশ্যাল ওয়ালে শেয়ার করেন বচ্চন-বধূ। তেমনই শেয়ার করলেন মঙ্গলবার।

আসলে, এই ছবিটি পোস্ট করার উদ্দেশ্য ছিল শাশুড়ির জন্মদিন। মঙ্গলবার জয়া বচ্চনের ৭১ বছরের জন্মদিন ছিল। শাশুড়ি ও মেয়ে আরাধ্যার সঙ্গে তোলা এই ছবি বিশেষ দিনে শেয়ার করে নজর কেড়েছেন ঐশ্বরিয়া। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘সর্বদা খুশি’

অন্যদিকে, অভিষেক বচ্চনও জয়া বচ্চনের কম বয়সের একটি সাদা-কালো ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। সেখানে ক্যাপশনে অভিষেক লিখেছেন, ‘মা, এই শব্দটাই সব বলে দেয়। শুভ জন্মদিন মা, তোমাকে ভালোবাসি।’

অভিষেক-ঐশ্বরিয়া দুজনেরই পোস্ট করা ছবিতে বলিউডের বিভিন্ন সেলিব্রিটিরা শুভেচ্ছা জানিয়েছেন জয়াকে। অন্যদিকে, মেয়ে শ্বেতা বচ্চন সোমবার রাতেই পরিবারের সবাইকে নিয়ে একটি বিশেষ ডিনারে গিয়েছিলেন। পুরোটাই ছিল মায়ের জন্মদিন স্পেশ্যাল হইচই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

যেমন ছিল সেই সোহেল ও দিতির প্রথম সংসার জীবন

আপডেট টাইম : ১২:৫১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯