ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

ভাবীর পর দেবরকেও এসিডে ঝলসে দিল দুর্বৃত্তরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০১:০১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০১৫
  • ৪৭০ বার

বড়ভাইয়ের স্ত্রীকে (ভাবী) এসিড মেরে ঝলসে দেয়ার একদিনের মাথায় দেবরকেও এসিডে ঝলসে দিল দুর্বৃত্তরা। এতে ওই যুবকের বাম হাতের ৫ থেকে ৬ শতাংশ পুড়ে গেছে। তিনি এখন অসহ্য যন্ত্রণায় হাসপাতালে কাতরাচ্ছেন।

ঘটনাটি ঘটেছে দিনাজপুরের হিলির মাধবপাড়া গ্রামে। ওই যুবকের নাম জাকারিয়া হোসেন (২৪)। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে তাকে লক্ষ্য করে এসিড ছুড়ে দুর্বৃত্তরা। তাকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহত জাকারিয়া হোসেন মাধবপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুস আলীর ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত ভ্যানচালক।

হাসপাতালে চিকিৎসাধীন জাকারিয়া জানান, কাজ শেষে বাড়ির টিউবওয়েলে হাত-মুখ ধুতে যান তিনি। এ সময় অতর্কিতে বেড়ার পাশ থেকে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে। পরে তার চিৎকার শুনে পরিবারের লোকজন এসে ‍তাকে হাসপাতালে নিয়ে আসে।

প্রসঙ্গত, এর আগের দিন রাতে জাকারিয়ার বড় ভাইয়ের স্ত্রীর গায়ে অ্যাসিড ছোড়ে দুর্বৃত্তরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ভাবীর পর দেবরকেও এসিডে ঝলসে দিল দুর্বৃত্তরা

আপডেট টাইম : ০৯:০১:০১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০১৫