ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০১৯
  • ৩১০ বার

হাওর বার্তা ডেস্কঃ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে বাসায় যাওয়ার পর প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বাংলাদেশ সময় সকাল আটটা এবং সিঙ্গাপুর সময় সকাল ১০টা নাগাদ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রী ওবায়দুল কাদেরের শরীরের খোঁজ-খবর নিয়েছেন। কাদের সুস্থ হয়ে ওঠায় তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন। প্রধানমন্ত্রী তাকে রাজনীতি বা অন্য কোনো বিষয়ে চিন্তা না করে আগামী দুই তিন সপ্তাহ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার কথা বলেছেন। জবাবে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান ওবায়দুল কাদের। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর উদ্যোগ এবং সহানুভুতির কারণেই তার সুচিকিৎসা সম্পন্ন হয়েছে এবং তিনি এখন সুস্থ হয়ে উঠেছেন। ওবায়দুল কাদেরের স্ত্রীর সঙ্গেও প্রধানমন্ত্রী বেশ কিছুক্ষণ কথা বলেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

ওবায়দুল কাদের শুক্রবার মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে সিঙ্গাপুরের ভাড়া ফ্ল্যাটে উঠেছেন। আগামী দুই থেকে তিন সপ্তাহ তিনি সেখানে অবস্থান করবেন বলে জানা গেছে। এ সম্পর্কে চিকিৎসকরা বলছেন, চাইলে তিনি এখনই দেশে ফিরে যেতে পারতেন। কিন্তু তিনি ফলোআপ চিকিৎসাসহ সবকিছু শেষ করে একবারে দেশে ফিরতে চাইছেন।

চিকিৎসকরা আশা করছেন, দেশে ফিরে যাওয়ার পর খুব শীঘ্রই তিনি মন্ত্রণালয়ের স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে পারবেন।তবে তিনি কবে নাগাদ দেশে ফিরবেন সেবিষয়ে এখনও কোনো দিন তারিখ নির্ধারণ করা হয়নি। প্রসঙ্গত, গত ২ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন কাদের। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার বাইপাস অপারেশন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন ওবায়দুল কাদের

আপডেট টাইম : ১২:৪৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০১৯