ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

যাত্রাবাড়ী থানার ওসিসহ ১১ জনের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯
  • ৩৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী মিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক জয়শ্রী সমাদ্দারের আদালতে মামলাটি করেন একজন নারী।

বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন আদালত। মামলার অন্য আসামিরা হলেন, যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আ স ম মাহমুদুল হাসান ও মোছা. লাইজু এবং মো. শফিকুল ইসলাম রনি, মো. সাগর, মো. শামীম, মো. আলাউদ্দিন দেলোয়ার হোসেন, মো. হানিফ, মো. স্বপন, বিলকিস আক্তার শিলা ও ফারজানা আক্তার শশী।

মামলার বিষয়ে জানতে চাইলে যাত্রাবাড়ী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, ‘একটি মামলা দায়ের করা হয়েছে বলে শুনেছি। অভিযোগ তো যে কেউই করতে পারে। তবে তার সত্যতা কতটুকু, সেটা দেখার বিষয়। মামলার বিবরণীর কপি এখনও হাতে পাইনি। কপি পেলে এই বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে পারব।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

যাত্রাবাড়ী থানার ওসিসহ ১১ জনের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলা

আপডেট টাইম : ০৭:৪৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯