ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

পাত্রের অভাবে বিয়ে হচ্ছে না নায়িকা সোনাক্ষির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৭:৪০ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০১৯
  • ৫০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ গেল বছর বলিপাড়ায় মহাধুমধামে বেশ কয়েকটি বিয়ে হয়েছিল। সোনম কাপুর থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাসের বিয়ে মাতিয়ে রেখেছিল পুরো বিশ্ব। দাবাংকন্যা সোনাক্ষি সিনহার বয়স এখন ৩১। স্বভাবতই প্রশ্ন আসে, কবে বিয়ে করছেন এ নায়িকা?

আর কিছুদিন পরেই ‘কলঙ্ক’ সিনেমায় দেখা যাবে সোনাক্ষি সিনহাকে। এখন এ মেগা প্রকল্পের প্রচারণা নিয়ে ব্যস্ত সোনাক্ষি। সঙ্গে আছেন এ ছবির অপর দুই তারকা আলিয়া ভাট ও বরুণ ধাওয়ান।

রণবীর কাপুরের সঙ্গে প্রেম চলছে আলিয়া ভাটের। তাঁদের বিয়ের কথাবার্তা চলছে। বরুণ ধাওয়ানের পাত্রী তো প্রস্তুতই। নাতাশা দালালকে বিয়ে করবেন বলে প্রকাশ্যেই ঘোষণা দিয়েছেন বরুণ। তা হলে সোনাক্ষি সিনহা?

সম্প্রতি একটি শোর শুটিংয়ে ছিলেন বরুণ-আলিয়া ও সোনাক্ষি। সেখানেই সোনাক্ষিকে জিজ্ঞেস করা হয়, তিনজনের মধ্যে কে আগে বিয়ের পিঁড়িতে বসবেন? এর উত্তরে সোনাক্ষি সিনহা বলেন, বরুণ ও আলিয়ার আগে বিয়ে করতে চান তিনি। তবে একটা কিন্তু আছে!

‘আলিয়া ও বরুণের আগেই আমি বিয়ে করব। আমি তো বিয়ে করে সেটল হতেই চাই। কিন্তু পাত্র কই? সঠিক পাত্রের অপেক্ষায় রয়েছি,’ বলেন সোনাক্ষি।

বলিপাড়ায় গুঞ্জন, ‘নোটবুক’ অভিনেতা নবাগত জহির ইকবালের সঙ্গে সম্পর্ক রয়েছে সোনাক্ষি সিনহার। তবে এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি দুজনই।

‘কলঙ্ক’ ছবিতে ওই তিন তারকা ছাড়াও রয়েছেন আদিত্য রায় কাপুর, সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিত নিনি। অভিষেক বর্মণ পরিচালিত এ ছবি মুক্তি পাবে আগামী ১৭ এপ্রিল। এ ছাড়া সোনাক্ষিকে ‘দাবাং থ্রি’ ও ‘মিশন মঙ্গল’ সিনেমায় দেখা যাবে।

সূত্র: আনন্দবাজার

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

পাত্রের অভাবে বিয়ে হচ্ছে না নায়িকা সোনাক্ষির

আপডেট টাইম : ১০:৪৭:৪০ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০১৯