ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় বনানীর এফআর টাওয়ারে যে অগ্নিকাণ্ড নিয়ে তারকাদের কথা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০১৯
  • ৩৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকায় বনানীর এফআর টাওয়ারে যে অগ্নিকাণ্ড ঘটেছে, তাতে ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৭৩ জন। বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ফারুক রূপায়ণ (এফআর) টাওয়ারে গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে আগুন লাগে। সন্ধ্যার দিকে তা নিয়ন্ত্রণে আসে। এরপর ভবনটির বিভিন্ন তলায় প্রবেশ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় একের পর এক লাশ উদ্ধার করা হয়। এই দুর্ঘটনার সময় এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বড় পর্দা ও ছোট পর্দার তারকারা বিভিন্ন স্ট্যাটাস দিয়েছেন। তাঁদের সেসব স্ট্যাটাস তুলে ধরা হলো এখানে।

শাকিব খান, চিত্রনায়ক
রাজধানীর বনানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যাঁরা মারা গেছেন, তাঁদের প্রতি গভীর শোক প্রকাশ করছি। নিহতদের আত্মার শান্তি কামনার পাশাপাশি পরিবার ও পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাই। সেই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

অপু বিশ্বাস, চিত্রনায়িকা
আজ যেন আমার পৃথিবীটা স্তব্ধ হয়ে গেছে। দিনের শুরুতেই আমার হৃদয়ে ভয়ের ঝড় বয়ে যাচ্ছে। তবে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা, সেই ভয় যেন আমার মাঝেই থাকে। তিনি যেন বনানীর এফআর টাওয়ারের সবাইকে সুস্থ ও নিরাপদে রাখেন। এফআর টাওয়ারে যাঁরা অবস্থান করছেন এবং আহত হয়েছেন, আসুন আমরা সবাই সৃষ্টিকর্তা কাছে তাঁদের জন্য প্রার্থনা করি।

কনকচাঁপা, সংগীতশিল্পী
বাংলাদেশের জনগণ শুধু একটি পরিসংখ্যান। আরও একটু ভালো করে তাকালে, কালো কালো মাথা বটে। একবারে সবাই মরি না কেন! এই সব মৃত্যুর মিছিল যদি হাঁটা শুরু করে, আর মিছিল করে জীবন ফিরে পাওয়ার দাবি করে, তখন ভারি মুশকিল হবে কিন্তু!

সুমী, চিরকুট, ব্যান্ড তারকা
আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করো।

কোনাল, সংগীতশিল্পী
আমি এখন ব্রুনেই। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ব্রুনেইয়ের বাংলাদেশ হাইকমিশন আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে এসেছি। মনটা পড়ে আছে দেশে। মনটা খুব কাঁদছে বনানীর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ও নিহতদের কথা ভেবে। এমন ঘটনা শোনার পর কিছুই ভালো লাগছে না। স্বজন হারানোর আর্তনাদে ঢাকার বাতাস আবারও ভারী হয়ে গেছে। ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সবার আত্মার শান্তি আর আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। স্বজনদের প্রতি জানাই গভীর সমবেদনা। স্যালুট জানাই এই সব সত্যিকারের নায়কদের, যাঁরা প্রাণপণে উদ্ধারকাজ করছেন।

নাদিয়া আহমেদ, অভিনয়শিল্পী
আবার আগুন! দেশে এমন সংবাদ আর দেখতে চাই না। কী ভয়াবহ! বনানী! শহরের একদম মাঝখানে! দেশে আইন করা উচিত, এমন দুর্ঘটনার সময় জরুরি অবস্থায় রাস্তায় লোক দাঁড়াতে পারবে না। নিহত আর আহত সবার জন্য দোয়া করছি।

সিয়াম, চিত্রনায়ক
আমি লজ্জিত। আমরা মানুষ? আরও একবার ভাববার সময় এসেছে।

ভাবনা, অভিনয়শিল্পী
দেশের বাইরে এসে দেশের জন্য এমনি মন খারাপ হয়, তার মধ্যে আগুনে মন পুড়ে যাচ্ছে, কখন দেশে ফিরব! দিন শেষে আমরা কেউ জানি না, কখন কোথায় কার মৃত্যু, তবু এমন মৃত্যু কারও কাম্য নয়। বুক ফেটে কান্না পাচ্ছে। আল্লাহ সবাইকে নিরাপদ রাখুক।

আশফাক নিপুণ, পরিচালক
বনানীতে আগুন লাগা ভবন থেকে নামতে গিয়ে একজনের পড়ে যাওয়ার ভিডিও অনেকে ডাউনলোড করে পোস্ট করে যাচ্ছেন নিজের প্রোফাইলে। আবার অনেকে শেয়ার দিচ্ছেন। আল্লাহর ওয়াস্তে লাইক আর শেয়ারের ধান্দাবাজি বন্ধ করুন। আপনাদের কোনো প্রিয়জনের এমন পড়ে যাওয়া আর মৃত্যু নিয়ে যেন লাইক আর শেয়ারের ধান্দাবাজি না হয়, সেই দোয়া করি। আপনারাও করেন।

চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর কেমিক্যাল গুদাম সরানো হয়েছে? না। গত বছর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর কি পরিবহন সেক্টরে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? না। রাজউকের পারমিশন নিয়ে বানানো এসব অপরিকল্পিত বিল্ডিংয়ের কোনো কূলকিনারা হবে? না। এগুলো এক দিনে সম্ভব না, আমি জানি। তবে আজ থেকে ব্যবস্থা নেওয়া হলে হয়তো ভবিষ্যতে আমরা আরেকটু নিরাপদ হব। কিন্তু আপনি বিশ্বাস করেন, আদৌ কোনো ব্যবস্থা নেওয়া হবে? যদি বিশ্বাস করেন, তাহলে হয় আপনি একজন অসম্ভব আশাবাদী মানুষ, নয়তো আপনি সরকারি লোক।

জ্যোতিকা জ্যোতি, অভিনয়শিল্পী
এখন আমার আর আগের মতো দম বন্ধ করা অস্থিরতা কাজ করে না। যখন বসুন্ধরা সিটিতে আগুন লেগেছিল, পাশের বিল্ডিংয়ে আমি শুটিং করছিলাম। তাড়াহুড়ো করে ১০ তলার সিঁড়ি বেয়ে নেমেছিলাম। নিচে নেমে বসুন্ধরার কালো ধোঁয়া দেখতে দেখতে রাষ্ট্র ব্যবস্থাপনার অনিয়ম, অব্যবস্থার প্রতি ক্ষোভ, রাগ আর ঘৃণা হয়েছিল খুব। তারপর এসব প্রতিনিয়ত দেখতে দেখতে ভেতরে এক আজব রোবটের বসবাস শুরু হয়েছে। তবু মাঝে মাঝে সেই রোবটের নড়ার যন্ত্রণায় ভুগি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঢাকায় বনানীর এফআর টাওয়ারে যে অগ্নিকাণ্ড নিয়ে তারকাদের কথা

আপডেট টাইম : ০৫:৩৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০১৯