ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের গুঞ্জন উড়িয়ে দিলেন শ্রাবন্তী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০১৯
  • ২৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ শ্রাবন্তী, কলকাতার জনপ্রিয় অভিনেত্রীদের একজন। ভারতে জাতীয় অভিনেতা-অভিনেত্রীদের নির্বাচনে প্রার্থী হওয়া নতুন কিছু নয়। সিনেমা জনপ্রিয়তা কাজে লাগিয়ে রাজনীতিতেও অবস্থান তৈরি করে নিয়েছেন অনেকে নির্বাচনের মাধ্যমে।

ঠিক তেমনি, আসছে ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ বলেই পরিচিত শ্রাবন্তী। মুখ্যমন্ত্রীর অনেক অনুষ্ঠানেই তাকে দেখা গেছে।  তবে সেই গুঞ্জন উড়িয়ে দিলেন শ্রাবন্তী।

পরিষ্কার ভাষায় শ্রাবন্তী জানালেন, কোনও নির্বাচন করছেন না তিনি। তিনি বলেন, ‘কোথা থেকে এই সব রটছে, আমি কিছুই জানি না।’

এ ব্যাপারে টুইটারে শ্রাবন্তী লিখেছেন, ‘সব বন্ধু এবং ভক্তদের উদ্দেশে বলছি। দিনকয়েক ধরেই শুনছি আমি নাকি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এবং তাদের হয়ে লোকসভা ভোটে দাঁড়াতে চলেছি। আমি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। আমার কাজ মানুষকে বিনোদন দেয়া, আর আমি তাই করছি। আমি সব টিভি চ্যানেল গুলোকেও জানাবো যে এ ধরনের কোনও খবর সম্প্রচারের আগে তারা যেন ভালো করে যাচাই করে নেন।’

শ্রাবন্তীর দুই সহ-অভিনেত্রী লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছেন। তৃণমূল কংগ্রেসের হয়ে মিমি চক্রবর্তী কলকাতা লাগোয়া যাদবপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন করছেন। অন্যদিকে একই দলের হয়ে উত্তর ২৪ পরগনার বসিরহাটে প্রার্থী হয়েছেন আরেক জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান।

এদিকে বাংলাদেশে শ্রাবন্তী অভিনীত ‘যদি একদিন’ নামে একটি ছবি গেল ৮ মার্চ মুক্তি পেয়েছে। দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত হচ্ছে। আগামীকাল ২২ মার্চ কানাডায় মুক্তি পাবে ছবিটি। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নির্বাচনের গুঞ্জন উড়িয়ে দিলেন শ্রাবন্তী

আপডেট টাইম : ১২:২১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০১৯