ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আগেভাগেই তিন হল থেকে আয় সাড়ে ১১ লাখ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯
  • ৩০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ সিনেপর্দায় সুপারস্টার শাকিব খানের গৎবাঁধা উপস্থাপনে অনেকেই বিরক্ত হয়ে গেলেও ‘শিকারি’ ছবির মধ্য দিয়ে আবিষ্কার হয় নতুন এক শাকিবের। এরপর প্রায় প্রতিটি ছবিতেই ভিন্ন ভিন্ন লুকে হাজির হয়েছেন এ তারকা।

বর্তমানে মালেক আফসারির পরিচালনায় ‘পাসওয়ার্ড’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন ঢালিউডের এ সুপারস্টার। এই ছবির মাধ্যমেই দ্বিতীয়বারের মতো চলচ্চিত্র প্রযোজনা করছেন শাকিব খান। তার সঙ্গে সহ-প্রযোজক হিসেবে আছেন ইকবাল।

শাকিবের ছবির আগ্রহ বিবেচনা করে হল মালিকরাও মুখিয়ে থাকেন শাকিবের সিনেমার জন্য। বিশেষ করে ঈদের বাজারে সবাই চান শাকিবের ছবি চালাতে। তা নিয়ে চলে প্রতিযোগিতা।

সে ধারাবাহিকতায় আসছে ঈদের ছবি ‘পাসওয়ার্ড’ নিয়েও আগ্রহী হল মালিকরা। শুটিং শেষ হওয়ার আগেই ছবির তিনটি হল বুকিং নিশ্চিত হয়ে গেল। বুকিং মানি হিসেবে তিন হল থেকে সাড়ে ১১ লাখ টাকাও হাতে পেয়েছেন প্রযোজক শাকিব খান ও মোহাম্মদ ইকবাল হোসেন।

প্রযোজক ইকবাল বলেন, ‘আমরা সবেমাত্র শুটিং শুরু করেছি। কিন্তু এরই মধ্যে হল মালিকরা তাদের প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শনের জন্য যোগাযোগ শুরু করে দিয়েছেন। সব থেকে বেশি রেটে তিনটি হলে বুকিং হয়ে গেছে। হলগুলো হচ্ছে ময়মনসিংহের ছায়াবানী, সিরাজগঞ্জের চালার নিউ রজনীগন্ধা ও শেরপুরের রূপকথা। আরও বেশ কয়েকটি হলে কথাবার্তা চলছে।’

তিনি জানান, এর মধ্যে ছায়াবানী সিনেমা হলে বুকিং হয়েছে পাঁচ লাখ এক হাজার টাকায়। নিউ রজনীগন্ধায় চার চার লাখ এবং রূপকথা দুই লাখ ৫০ হাজার টাকাতে বুকিং হয়েছে।

মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’ ছবিতে শাকিব খানের নায়িকা বুবলী। এর আগেও শাকিব খান ও বুবলী জুটি বেঁধে অনেক ছবিতে অভিনয় করেছেন। ছবিগুলো দর্শক মনে দারুণ সাড়া ফেলেছিল। পরিচালকের প্রত্যাশা এই ছবিটিও ব্যবসা সফল হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আগেভাগেই তিন হল থেকে আয় সাড়ে ১১ লাখ

আপডেট টাইম : ১১:৩৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯