ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

রাজধানীসহ সারাদেশে শিলা বা বজ্রবৃষ্টির আশঙ্কা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০১৯
  • ৩৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আগামী দুদিন শিলাবৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের একটি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ কারণে ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এ পূর্বাভাস দেয়ার পর রাত আনুমানিক সোয়া ১১টার দিকে রাজধানীর আকাশজুড়ে কালো মেঘের ঘনঘটা দেখা যায়। এ সময় থেমে থেমে বজ্রপাত ঘটে এবং চারিদিকে হিমেল বাতাস বইতে থাকে। এক পর্যায়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি শুরু হয়।

এদিকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই দুই দিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

এছাড়াও আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বাতাসের গতি পশ্চিম, দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বইতে পারে। রোববার সন্ধ্যা ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫২ শতাংশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীসহ সারাদেশে শিলা বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আপডেট টাইম : ০১:২৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০১৯