ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১০ বছর সাজার রায়ের বিরুদ্ধে খালেদার আপিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯
  • ৪০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেয়া ১০ বছর সাজার রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। বৃহস্পতিবার সকালে খালেদা জিয়ার পক্ষে আপিলটি করেন আইনজীবী কায়সার কামাল। এছাড়া তিনি খালেদার জামিন এবং তার সাজা স্থগিত চেয়ে আবেদন করেন।

ব্যারিস্টার কাইসার কামাল বলেন, ‘নিম্ন আদালত এ মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়, কিন্তু হাইকোর্ট সাজার মেয়াদ বাড়িয়ে দ্বিগুণ করে। সেজন্য আমরা তার জামিন এবং তার সাজার কার্যকর করার আদেশ স্থগিত চেয়ে আপিল করেছি।’

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ আদালত-৫ খালেদা জিয়াকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ড দেয়। সেই সাথে তার ছেলে এবং বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানসহ মামলার বাকি পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়। রায় ঘোষণার দিন থেকে পুরানো কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন বিএনপি প্রধান।

একই বছরের ৩০ অক্টোবর এই মামলায় খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দেয় হাইকোর্ট। গত ২৮ জানুয়ারি মামলায় খালেদা জিয়ার সাজা বাড়িয়ে হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশিত হয়।

২০০৮ সালের ৩ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্টে অনিয়মের অভিযোগে রমনা থানায় এ মামলা দায়ের করে দুদক। এতে, এতিমদের সহায়তার জন্য একটি বিদেশি ব্যাংক থেকে আসা অনুদানের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

১০ বছর সাজার রায়ের বিরুদ্ধে খালেদার আপিল

আপডেট টাইম : ০৬:২৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯