ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

বিমান বিধ্বস্ত হয়ে কলম্বিয়ায় নিহত ১৪

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৪৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০১৯
  • ৩২১ বার

হাওর বার্তা ডেস্কঃ কলম্বিয়ার মেটা প্রদেশে একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থা। শনিবার স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটে ডিসি-৩ বিমানটি থেকে বিপদের বার্তা দিয়ে একটি কল আসার পর সেটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে সিভিল অ্যারোনটিক্সের বিশেষ প্রশাসনিক ইউনিট।

লেজার আয়রেয়ো এয়ারলাইন্সের এই বিমানটি দক্ষিণাঞ্চলীয় শহর সান হোসে দেল গুয়াভিয়ারে থেকে মধ্যাঞ্চলীয় ভিয়াভিসেন্সিওতে যাচ্ছিল বলে জানিয়েছে সংস্থাটি। বিমানটি ফ্লাইটের মাঝপথে সান কার্লোস দে গুয়ারোয়া পৌরসভায় বিধ্বস্ত হয়।

তাৎক্ষণিকভাবে এয়ারলাইনটি কোনো মন্তব্য না করলেও পরে টুইটারে দেওয়া এক বিবৃতিতে নিহত আরোহীদের নাম প্রকাশ করে। নিহতদের মধ্যে দেশটির বাউপেস প্রদেশের ছোট একটি শহরের এক মেয়রও রয়েছেন। উড়োজাহাজটির উড্ডয়ন সক্ষমতার অনুমতি ও এর ক্রুদের স্বাস্থ্যগত ছাড়পত্র হালনাগাদ ছিল বলে এয়ারলাইনটি জানিয়েছে।

সূত্র : রয়টার্স

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

বিমান বিধ্বস্ত হয়ে কলম্বিয়ায় নিহত ১৪

আপডেট টাইম : ০১:৪৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০১৯