ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুলতান মনসুর নিজেকে ছোট করেছেন : ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০২:৫১ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০১৯
  • ৩৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ মৌলভীবাজার-২ আসনের এমপি সুলতান মনসুর সংসদে যোগদানের মাধ্যমে নিজেকে ছোট করেছেন বলে মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

জোটের সিদ্ধান্ত লঙ্ঘন করে তার শপথ নেয়ার মাধ্যমে একাদশ জাতীয় সংসদে যোগদান জাতীয় ঐক্যফ্রন্টে কোনো প্রভাব ফেলবে না বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা দল আয়োজিত এক মানববন্ধনে অংশ নিয়ে মির্জা ফখরুল এ মন্তব্য করেন।

তিনি বলেন, ইতিমধ্যে গণফোরাম ও ঐক্যফ্রন্ট থেকে সুলতান মনসুরকে বহিষ্কার করা হয়েছে। তিনি শপথের মাধ্যমে জনগণের সামনে নিজেকে অত্যন্ত ছোট করে ফেলেছেন।

তিনি একটি দখলদার সরকারের সঙ্গে ও জনপ্রতিনিধিত্বহীন সংসদে যোগ দিয়ে শুধু নিজেকেই ছোট করেননি, জনগণের সঙ্গেও প্রতারণা করেছেন, যোগ করেন ফখরুল।

সুলতান মনসুর জাতীয় ঐক্যফ্রন্টের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ঐক্যফ্রন্টে যারা আছেন, তারা একমত যে সুলতান মনসুর খারাপ একটি কাজ করেছেন। এ জন্য তাকে বহিষ্কার করা হয়েছে।

খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপি সরকারের সাথে দেনদরবার করছে, গণমাধ্যমে আসা এমন সংবাদ সম্পর্কে বিএনপি মহাসচিব বলেন, ‘এটা গুজব ছাড়া আর কিছু না। কিন্তু দুর্ভাগ্যবশত এ গুজবটি এখন ছড়িয়ে পড়েছে।’

এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, যেকোনো পরিস্থিতিতেই তার দল সংসদে যোগ না দেয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা এ সিদ্ধান্ত আগেই নিয়েছি এবং এটিই চূড়ান্ত।

প্রসঙ্গত, গণফোরামের হয়ে জাতীয় ঐক্যফ্রন্টের অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে মৌলভীবাজার-২ আসনে নির্বাচিত হন সুলতান মনসুর। বৃহস্পতিবার সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সুলতান মনসুর নিজেকে ছোট করেছেন : ফখরুল

আপডেট টাইম : ১২:০২:৫১ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০১৯