ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

৫৪ ঘণ্টা পর পাকিস্তানের চার বিমানবন্দর চালু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০১৯
  • ৩৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ভারত-পাকিস্তান সীমান্ত। তারই জেরে ৫৪ ঘণ্টা বন্ধ রাখার পর চারটি বিমানবন্দর চালু করেছে পাকিস্তান। তবে আগামী ৪ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে দেশটির বাকি সব বিমানবন্দর।

শুক্রবার সিভিল এভিয়েশন অথরিটির (সিএএ) দেওয়া বার্তায় (নোট ফর এয়ারম্যান) করাচি আন্তর্জাতিক বিমানবন্দর, পেশওয়ার আন্তর্জাতিক বিমান বন্দর, কুয়েত্তা আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর ফের চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় পাকিস্তানের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের (সিএএ) নির্দেশে ওই চারটি বিমানবন্দরের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল ফের চালু করা হয়। সেই সঙ্গে বন্দর কর্মকর্তাদের সবাইকে উপস্থিত থাকারও নির্দেশ দেওয়া হয়েছে।

তবে লাহোর, শিয়ালকোট, মুলতানসহ উল্লেখযোগ্য অন্য বিমান বন্দরগুলো পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ৪ মার্চ দুপুরে তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

৫৪ ঘণ্টা পর পাকিস্তানের চার বিমানবন্দর চালু

আপডেট টাইম : ১২:১৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০১৯