ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

বৃষ্টি ঝরবে সারাদিন, বন্দরে তিন নম্বর সংকেত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৯
  • ৪৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ পশ্চিমা লঘুচাপের ফলে গত কয়েকদিন যাবত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস বলছে, এ অবস্থা আজ সারাদিনও অব্যাহত থাকবে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, পশ্চিমা লঘুচাপের প্রভাবেই মূলত দেশের আবহাওয়ার বর্তমান অবস্থা। এই কারণে ঢাকা ও দেশের দক্ষিণাঞ্চলের নদীবন্দরগুলোকে দুই নম্বর সতর্ক সংকেত এবং অন্য নদীবন্দরগুলোকে এক নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া কক্সবাজার ও দেশের তিন সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, পশ্চিমা লঘুচাপের প্রভাবে আজও রাজধানীসহ সারাদেশে বৃষ্টিপাত হবে। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের পরিমান বেশি হবে। তবে সন্ধ্যার পর থেকে এটি ক্রমশই কেটে যাবে। শুক্রবার (১ মার্চ) থেকে স্বাভাবিক হবে আবহাওয়া পরিস্থিতি।

এক সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে উত্তর বঙ্গোপসাগরে যেসব মাছ ধরার নৌকা ও ট্রলার চলাচল করে তাদেরকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

বৃষ্টি ঝরবে সারাদিন, বন্দরে তিন নম্বর সংকেত

আপডেট টাইম : ০১:৩২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৯