ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি বৃহস্পতিবার পর্যন্ত থাকবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৮:৫১ অপরাহ্ন, বুধবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৯
  • ৪৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ মৌসুমী আবহাওয়ার কারণে সারাদেশে বৃহস্পতিবার পর্যন্ত আকাশ মেঘলা, অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ বুধবার এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, মাঝে মাঝে মেঘ ও রোদের তারতম্য ছাড়াও বিচ্ছিন্নভাবে মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ ও শিলা বৃষ্টি হতে পারে।

তিনি আরও জানান, আজ সকালে ঢাকাতে ১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়ার এরকম অবস্থা থাকতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া সারাদেশে রাত দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী ৭২ ঘণ্টার শেষের দিকে আবহাওয়ার উন্নতি হতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়া বার্তায় বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। খবর-বাসস’র।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি বৃহস্পতিবার পর্যন্ত থাকবে

আপডেট টাইম : ০৫:১৮:৫১ অপরাহ্ন, বুধবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৯