ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

প্রথম নারী দূত নিয়োগ দিল সৌদি আরব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১১:২২ অপরাহ্ন, রবিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯
  • ৩৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ নারী উন্নয়নে আরও এক ধাপ এগিয়ে গেল সৌদি আরব।  প্রথমবারের মতো অন্য কোনো দেশে দূত হিসেবে কোনো নারীকে নিয়োগ দিল দেশটি। তবে এই নারী আর কেউ নন। তিনি হচ্ছেন সৌদি রয়েল পরিবারের সদস্য রাজকুমারী রিমা বিনতে বানদার আল সৌদ। তাকে যুক্তরাষ্ট্রে দূত হিসেবে নিয়োগ দিয়েছে সৌদি সরকার।

এতদিন সেখানে দূতের দায়িত্ব পালন করছিলেন তার ছোট ভাই প্রিন্স খালিদ বিন সালমান। তার কাছ থেকেই দায়িত্বভার বুঝে নেবেন রিমা। আর প্রিন্স খালিদ বিন সালমানকে ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দূতের দায়িত্ব গ্রহণের মাধ্যমে বাবা বানদার বিন সুলতান আল সৌদের পদাঙ্ক অনুসরণ করলেন রিমা। এর আগে ১৯৮৩ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত মার্কিন দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন বানদার বিন সুলতান আল সৌদ।

বাবার কাজের সূত্র ধরেই শৈশবের বেশিরভাগ সময়টা ওয়াশিংটন ডিসিতে কাটিয়েছেন এই রাজকুমারী। সেখানে তিনি জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন। পরবর্তীতে ২০০৫ সালে রিয়াদে ফিরে আসেন তিনি। সরকারি এবং বেসরকারি দুই ক্ষেত্রেই কাজের অভিজ্ঞতা রয়েছে তার।

শনিবার এক ডিক্রি জারি করে রাজকুমারীকে যুক্তরাষ্ট্রে সৌদি দূত হিসেবে নিয়োগের ঘোষণা দেয়া হয়।

সূত্র: আরব নিউজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

প্রথম নারী দূত নিয়োগ দিল সৌদি আরব

আপডেট টাইম : ০৫:১১:২২ অপরাহ্ন, রবিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯